ঢাকা ০৫:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতি পদে আলোচনায় খন্দকার মোশাররফ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:০৮:২১ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
  • / 166

নতুন সরকার গঠনের পর রাষ্ট্রপতি পদে কাকে দেখা যেতে পারে—এ প্রশ্নে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। আলোচনার কেন্দ্রে রয়েছেন বিএনপির জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ হোসেন।

দুই দশক পর ক্ষমতায় ফিরে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে ৫০ সদস্যের মন্ত্রিসভা ঘোষণা করেছেন। সেখানে দলের স্থায়ী কমিটির অধিকাংশ সদস্য গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেও ড. খন্দকার মোশাররফ এখনো মন্ত্রিসভার বাইরে রয়েছেন।

খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকারের সময় স্বাস্থ্যসহ একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব সামলানোর অভিজ্ঞতা রয়েছে তার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক হিসেবে তিনি দলীয় ও জাতীয় রাজনীতিতে পরিমিত ও গ্রহণযোগ্য ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আবারও সংসদ-সদস্য নির্বাচিত হয়েছেন।

দলের ভেতর ও বাইরে এখন আলোচনা—প্রবীণ এ নেতাকে রাষ্ট্রপতি পদে বিবেচনা করা হতে পারে। এমন গুঞ্জনের মধ্যে নেতাকর্মীদের অনেকে তাকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন বলেও জানা গেছে। যদিও তার ঘনিষ্ঠজনরা বলছেন, এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত এখনো হয়নি।

এ প্রসঙ্গে ড. খন্দকার মোশাররফ গণমাধ্যমকে জানিয়েছেন, দল যে দায়িত্ব দেবে তা তিনি নিষ্ঠার সঙ্গে পালনের চেষ্টা করবেন।

বর্তমানে রাষ্ট্রপতির দায়িত্বে আছেন মো. সাহাবুদ্দিন, যার মেয়াদ ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত। তবে গত বছর এক সাক্ষাৎকারে তিনি নির্বাচনের পর সরে দাঁড়ানোর ইচ্ছার কথা জানিয়েছিলেন।

সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির মেয়াদ পাঁচ বছর এবং সর্বোচ্চ দুইবার দায়িত্ব পালন করা যায়। সংসদ-সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন। পদ শূন্য হলে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করে নির্বাচন আয়োজন করে থাকে। একক প্রার্থী হলে ভোটগ্রহণের প্রয়োজন পড়ে না।

রাজনৈতিক অঙ্গনে এখন প্রশ্ন—দলের প্রবীণ এ নেতাকে কি সর্বোচ্চ সাংবিধানিক পদে দেখা যাবে, নাকি তিনি অন্য কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বে আসবেন—সেই সিদ্ধান্তের দিকেই নজর সবার।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

রাষ্ট্রপতি পদে আলোচনায় খন্দকার মোশাররফ

সর্বশেষ আপডেট ০৭:০৮:২১ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬