যশোরে আলোচিত কমিউনিস্ট পার্টির নেতা হত্যা: ২ জন আটক
- সর্বশেষ আপডেট ০৬:৫৪:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
- / 133
যশোরের মনিরামপুর উপজেলার কপালিয়া এলাকায় বিপ্লবী কমিউনিস্ট পার্টি নেতা ও বরফকল ব্যবসায়ী আলোচিত রানা প্রতাপ বৈরাগী হত্যার দেড় মাস পর হত্যার সাথে জড়িত ২ জনকে আটক করা হয়েছে। এ হত্যাকান্ডে ব্যবহৃত পিস্তল ও চাকু উদ্ধার করেছে যশোর গোয়েন্দা পুলিশ।
জেলা ডিবির এস আই কামরুজ্জামান গত ২দিন অভিযান চালিয়ে ওই দুই জনসহ আগে আরো ১ জনকে আটক করা হয়। পুলিশের ভাষ্যমতে, হত্যার আদেশ দাতা শিপন আহমেদ মুন্না এখনও ধরা ছোঁয়ার বাইরে।
আটককৃতরা হলেন, রাজিব মোল্লা ও সূর্য। এছাড়া এর আগে আটক হয় সাদ্দাম হোসেন নামে আরো একজন।
বিকেলে পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার জেলা পুলিশ সুপার কার্যালয়ে একটা প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
বলা হয়, রানা বিপ্লবী কমিউনিস্ট পার্টির নেতা হলেও পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নাম করে চাঁদাবাজি করায় তাকে হত্যা করা হয়েছে।
প্রসঙ্গত, গত ৫ জানুয়ারি সন্ধ্যা পৌনে ৬টার দিকে যশোরের মনিরামপুর উপজেলার কপালিয়া বাজারে তাকে গুলি করে হত্যা করা হয়।































