তারেক রহমানকে চীনের প্রধানমন্ত্রীর অভিনন্দন

- সর্বশেষ আপডেট ০৯:৪৩:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
- / 205
বিএনপি চেয়ারপারসন ও নতুন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে তার নির্বাচিত হওয়ার পর উষ্ণ অভিনন্দন জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং।
চীনা প্রধানমন্ত্রী এক অভিনন্দন বার্তায় দুই দেশের দীর্ঘস্থায়ী বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্মরণ করে নবনির্বাচিত সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন। বার্তায় আশা প্রকাশ করা হয়েছে, আগামী দিনে ঢাকা ও বেইজিংয়ের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় ও নতুন উচ্চতায় পৌঁছাবে।
লি কিয়াং বলেন, চীন ও বাংলাদেশ কেবল প্রতিবেশী নয়, বরং দীর্ঘদিনের বিশ্বস্ত ও কৌশলগত সহযোগিতামূলক অংশীদার। ৫১ বছর ধরে কূটনৈতিক সম্পর্কের মধ্যে উভয় দেশ পারস্পরিক সম্মান ও জয়-জয়ের মানসিকতা ধরে রেখেছে এবং একে অপরের উন্নয়নে অবদান রেখেছে।
চীনা প্রধানমন্ত্রী বার্তায় উচ্চমানের ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগের অধীনে সহযোগিতা জোরদার করার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন এবং সকল ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে বিনিময় বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছেন।
এদিন বিকেলে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় নিশ্চিত হওয়ার পর, তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন মন্ত্রিপরিষদ শপথ গ্রহণ করেন।




































