ঢাকা ০১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আজ ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১০:৩৮:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / 88

বিশ্বের বিভিন্ন শহরের মতো মেগাসিটি ঢাকায়ও দিন দিন বায়ুদূষণ বাড়ছে। প্রায় প্রতিদিনের মতো আজও ‘খুব অস্বাস্থ্যকর’ বাতাস নিয়ে দূষিত শহরের তালিকায় বিশ্বে তৃতীয় অবস্থান করছে ঢাকা।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৮টায় বায়ুমানের সূচক (একিউআই) অনুযায়ী, ঢাকায় বাতাসের মান ছিল ২৪৮ স্কোর। বায়ুর মান বিচারে এ মাত্রাকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। একই সঙ্গে এই স্কোর নিয়ে বিশ্বে দূষিত শহরের তালিকায় তৃতীয় অবস্থানে উঠে এসেছে ঢাকার নাম।

এ ছাড়া স্কোর ৩৮০ নিয়ে প্রথম স্থানে সেনেগালের রাজধানীর ডাকার এবং ২৫৪ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে কাতারের দোহার।

তথ্যমতে, একিউআই স্কোর ১০১ থেকে ২০০-এর মধ্যে থাকলে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং স্কোর ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকলে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়।

ঢাকায় এমন ভয়াবহ বায়ুদূষণের জন্য ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলোকে দায়ী করছেন বিশেষজ্ঞরা।

ভয়াবহ এই দূষণের ফলে গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে। বিশেষ করে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আজ ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’

সর্বশেষ আপডেট ১০:৩৮:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬