ঢাকা ০২:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

৪২ দলের ঝুলিতে নেই একটি আসনও

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:১১:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / 162

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া ৫১টি রাজনৈতিক দলের মধ্যে ৪২টি দলই কোনো আসনে জয় পেতে পারেনি। এখন পর্যন্ত ঘোষিত ফলাফলের বিশ্লেষণে দেখা গেছে, নির্বাচনে বড় দলগুলোর দাপটে অধিকাংশ ছোট ও মাঝারি দল সংসদের বাইরে থেকে গেছে।

নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, মোট ২৯৭টি আসনের ফল ঘোষণা করা হয়েছে। তিনটি আসনের ফলাফল স্থগিত রয়েছে, একটি আসনে ভোটগ্রহণ বন্ধ করা হয়েছে এবং আরও দুটি আসন আইনি জটিলতায় আটকে আছে। ঘোষিত ফলাফলে মাত্র ৯টি দল সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পেরেছে।

আসন সংখ্যার হিসেবে বিএনপি সবচেয়ে বেশি ২০৯টি আসনে জয় পেয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। ১১ দলীয় জোটভুক্ত এনসিপি পেয়েছে ৬টি আসন এবং বাংলাদেশ খেলাফত মজলিস পেয়েছে ২টি আসন। এছাড়া ইসলামী আন্দোলন, গণঅধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি, গণসংহতি আন্দোলন ও খেলাফত মজলিস একটি করে আসন পেয়েছে। স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন ৭টি আসনে।

ফল বিশ্লেষণে দেখা যায়, অনেক রাজনৈতিক দল শতাধিক আসনে প্রার্থী দিলেও শেষ পর্যন্ত তারা কোনো আসন পায়নি। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, দলীয় প্রতীকে মোট ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র হিসেবে ২৭৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। দলীয় প্রার্থীদের মধ্যে ৬৩ জন নারী ও ১ হাজার ৬৯২ জন পুরুষ ছিলেন। স্বতন্ত্রদের মধ্যে নারী প্রার্থী ছিলেন ২০ জন এবং পুরুষ ২৫৩ জন।

যেসব দল একটি আসনও পায়নি তাদের মধ্যে রয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি, জাতীয় পার্টি, কমিউনিস্ট পার্টি অব বাংলাদেশ, গণতন্ত্রী পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), জাকের পার্টি, সমাজতান্ত্রিক পার্টি অব বাংলাদেশ, বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, গণফোরাম, গণফ্রন্ট, বাংলাদেশ ন্যাপ ও ইসলামী ফ্রন্ট বাংলাদেশ।

এছাড়া বাংলাদেশ কল্যাণ পার্টি, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, জাগপা, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, বিএনএফ, এনডিএম, বাংলাদেশ কংগ্রেস, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ, বাংলাদেশ জাসদ, বাংলাদেশ সুপ্রিম পার্টি, এবি পার্টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, বিএমজেপি, বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ রিপাবলিক পার্টি, সমাজতান্ত্রিক পার্টি অব বাংলাদেশ (মার্কসবাদী), জনতা দল, আম জনতা দল, বাংলাদেশ সমঅধিকার পার্টি ও বাংলাদেশ নিজামে ইসলাম পার্টিও কোনো আসন অর্জন করতে পারেনি।

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

৪২ দলের ঝুলিতে নেই একটি আসনও

সর্বশেষ আপডেট ০৯:১১:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬