ঢাকা ০২:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

১৫ ফেব্রুয়ারির মধ্যেই নতুন সরকার গঠন: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৯:০৯:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / 204

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যেই নতুন সরকার গঠন করা হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয়কে তিনি জনগণের সমর্থনের প্রতিফলন হিসেবে উল্লেখ করে বলেন, দলটি ক্যাডারনির্ভর নয়, বরং জনগণভিত্তিক রাজনৈতিক শক্তি।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সাম্প্রতিক সময়ে জামায়াতে ইসলামীর রাজনৈতিক উত্থান প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, বিষয়টি রাজনৈতিক বাস্তবতার অংশ। তার ভাষ্য অনুযায়ী, গত ১৫ বছরের ‘ফ্যাসিস্ট শাসন’ গণতন্ত্রকে সংকুচিত করেছে এবং মানুষের কণ্ঠ রোধ করায় উগ্র রাজনৈতিক শক্তির উত্থানের সুযোগ তৈরি হয়েছে। আওয়ামী লীগের দমন-পীড়ন ও বিরোধী দলকে রাজনীতি করতে না দেওয়ার ফলেই এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

তিনি দাবি করেন, জনগণ ইতোমধ্যেই এসব প্রবণতাকে প্রত্যাখ্যান করেছে এবং বিএনপি দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। সুস্থ ও জনকল্যাণমুখী রাজনীতির মাধ্যমে সব ধরনের অপপ্রবণতা মোকাবিলা সম্ভব বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নির্বাচনী ফলাফল প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, রাষ্ট্র সংস্কারের অঙ্গীকার ও দলের ঘোষিত ৩১ দফার প্রতি জনগণের পূর্ণ সমর্থন থাকায় বিএনপি ‘ভূমিধস বিজয়’ অর্জন করেছে। জাতীয় সরকার গঠনের বিষয়ে তিনি জানান, ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনে যেসব রাজনৈতিক শক্তি রাজপথে একসঙ্গে ছিল, তাদের নিয়েই সরকার গঠন করা হবে।

জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি যেসব অংশে স্বাক্ষর করেছে, সেগুলো অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা হবে এবং ৩১ দফা ধাপে ধাপে কার্যকর করা হবে।

রংপুর বিভাগে জামায়াতের ভালো ফলাফল নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, এর পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে। তবে বৃহত্তর দিনাজপুর অঞ্চলের ১১টি আসনের সবকটিতেই বিএনপি জয়ী হয়েছে এবং সেখানে জামায়াত কোনো আসন পায়নি। জনগণের সঙ্গে সম্পৃক্ত থেকে সাংগঠনিক ও রাজনৈতিক কার্যক্রম জোরদার করা গেলে উগ্রবাদী প্রবণতা দূর করা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ দল ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। সকালে নিজ বাসভবনে জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন মির্জা ফখরুল।

উল্লেখ্য, ঠাকুরগাঁও-১ আসনসহ জেলার তিনটি আসনেই বিএনপি প্রার্থীরা বড় ব্যবধানে বিজয়ী হয়েছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

১৫ ফেব্রুয়ারির মধ্যেই নতুন সরকার গঠন: মির্জা ফখরুল

সর্বশেষ আপডেট ০৯:০৯:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬