ঢাকা ০৯:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জনগণের ম্যান্ডেট পেয়েছেন তারেক রহমান : নজরুল

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৫:১২:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / 117

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আগামী পাঁচ বছরের জন্য দেশের জনগণ তাদের কল্যাণ ও রাষ্ট্র পরিচালনার দায়িত্ব বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের হাতে তুলে দিয়েছেন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। নজরুল ইসলাম খান বলেন, গণতন্ত্রের পরীক্ষিত রাজনৈতিক শক্তি হিসেবে বিএনপির ওপর জনগণ আস্থা রেখেছে এবং ভোটের মাধ্যমে দলটিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে।

তিনি আরও বলেন, ভবিষ্যতে জনগণের মধ্যে ভোটের প্রতি আগ্রহ ও অংশগ্রহণ আরও বাড়াতে বিএনপি কাজ করবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জনগণের ম্যান্ডেট পেয়েছেন তারেক রহমান : নজরুল

সর্বশেষ আপডেট ০৫:১২:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬