বিএনপির জয় নিশ্চিত

- সর্বশেষ আপডেট ০৩:৩৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
- / 145
রাজধানীর গুলশানে সংবাদ সম্মেলনে বিএনপির জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলীয় চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন দাবি করেছেন, দীর্ঘদিন পর ভোটের অধিকার ফিরে পাওয়ায় একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনে বিএনপির বিজয় সুনিশ্চিত।
বৃহস্পতিবার দুপুরে গুলশানে দলের নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মাহদী আমিন বলেন, জনগণ এবার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছে এবং সেই সুযোগের মধ্য দিয়েই বিএনপির জয় নিশ্চিত হতে যাচ্ছে।
তিনি অভিযোগ করেন, পরাজয়ের আশঙ্কায় প্রতিপক্ষ রাজনৈতিক দল বুধবার রাত থেকেই বিভিন্ন স্থানে অনাকাঙ্ক্ষিত ও সহিংস ঘটনার সৃষ্টি করেছে, যা নির্বাচনি আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।
নোয়াখালীর হাতিয়া ও কুমিল্লার চৌদ্দগ্রামসহ দেশের কয়েকটি এলাকায় অসংগতি, কারচুপি ও সহিংসতার ঘটনা ঘটেছে বলেও দাবি করেন তিনি।
মাহদী আমিনের অভিযোগ, হাতিয়ায় বিএনপির এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার ঘটনা ঘটেছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং সেখানে প্রতিপক্ষের সহিংসতার কথাও তুলে ধরা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

































