ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
জাতির উদ্দেশ্যে ভাষণ

সাহস নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:২২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • / 146

ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দেশবাসীকে ভয়কে পেছনে রেখে সাহস নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার জাতির উদ্দেশে ভাষণে তিনি বলেছেন, “আপনার একটি ভোট শুধু একটি সরকার নির্বাচন করবে না; এটি ১৭ বছরের নীরবতার জবাব দেবে, বাধাহীন ফ্যাসিবাদের প্রতিক্রিয়া হবে এবং জাতিকে নতুনভাবে গঠন করবে। এই দেশ তার তরুণ ও নারী ও সংগ্রামী জনতার কণ্ঠ আর কখনও হারাতে দেবে না।”

ড. ইউনূস বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শুধু জনপ্রতিনিধি বাছাই নয়; এটি দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। জনগণ এই নির্বাচনের মাধ্যমে সিদ্ধান্ত নেবে, বাংলাদেশ কোন পথে এগোবে—বৈষম্যমুক্ত, ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র হবে নাকি পুরোনো ক্ষমতাকেন্দ্রিক ব্যবস্থায় ফিরে যাবে।

তিনি তরুণ ভোটারদের বিশেষভাবে উৎসাহিত করেছেন। “আপনারা ১৭ বছর ধরে ভোটাধিকার থাকা সত্ত্বেও নির্বাচনে অংশ নিতে পারেননি। সেই দীর্ঘ বঞ্চনা আজ ব্যালটের মাধ্যমে প্রতিফলিত হবে। এই ভোট আপনারা দেশের নতুন রূপ নির্ধারণের জন্য দেবেন।”

নারীদের ভূমিকা নিয়েও প্রধান উপদেষ্টা গুরুত্ব দিয়েছেন। তিনি বলেছেন, “মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সব গণআন্দোলনে নারীরাই নেতৃত্ব দিয়েছেন। অর্থনীতি, ক্ষুদ্র ঋণ, কুটির শিল্প এবং নারী উদ্যোক্তা—সবকিছুর পেছনে নারীর অবদান রয়েছে। এই নির্বাচন তাদের ক্ষমতায়ন ও দেশের সামগ্রিক উন্নয়নের প্রতীক।”

ড. ইউনূস জানান, নির্বাচনকে সুষ্ঠু করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরাও ভোটাধিকার প্রয়োগ করছেন। তিনি গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক থাকারও আহ্বান জানিয়েছেন। নির্বাচনের পর অন্তর্বর্তী সরকার নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করবে এবং বিভ্রান্তির কোনো সুযোগ থাকবে না।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জাতির উদ্দেশ্যে ভাষণ

সাহস নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান

সর্বশেষ আপডেট ০৭:২২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬