ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
জাতির উদ্দেশে ভাষণ

সবার অংশগ্রহণে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনে ভোট চাইলেন জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:৫২:৩১ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • / 182

ক্ষমতায় এলে নারীরা ঘরের গণ্ডি পেরিয়ে রাষ্ট্র ও সমাজের মূলধারার নেতৃত্বে থাকবে বলে ঘোষণা দিয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, বৈষম্যহীন, নিরাপদ ও ইনসাফভিত্তিক একটি নতুন বাংলাদেশ গড়তে হলে রাজনৈতিক সংস্কার, সৎ নেতৃত্ব এবং জনগণের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য।

সোমবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেন, ক্ষমতায় এলে নারীরা শুধু ঘরের ভেতরে সীমাবদ্ধ থাকবে না, বরং কর্পোরেট জগত থেকে রাজনীতি পর্যন্ত সমাজের সব স্তরে নেতৃত্ব দেবে। কোনো বৈষম্য ছাড়াই নারীদের মেধার মূল্যায়ন হবে এবং কোনো মা বা বোনকে নিরাপত্তাহীনতায় ভুগতে হবে না—এমন রাষ্ট্র গড়ার প্রতিশ্রুতি দেন তিনি।

ভাষণের শুরুতে তিনি জুলাই অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং মহান মুক্তিযুদ্ধের শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে তিনি জুলাইয়ের রক্তক্ষয়ী আন্দোলনে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। তিনি বলেন, জুলাই হয়েছিল কারণ দেশ এক হয়েছিল। তরুণ, নারী, শ্রমিক, রিকশাচালক, পেশাজীবী থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীর সদস্যরা ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল।

ডা. শফিকুর রহমান বলেন, জুলাই কোনো হঠাৎ ঘটনা নয়; এটি ছিল বৈষম্যহীন বাংলাদেশ ও পরিবারতন্ত্রনির্ভর ক্ষমতার কাঠামো ভাঙার সংগ্রাম। ২০০৯ সালের পর থেকে মানবাধিকার, ভোটাধিকার ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে, গুম ও বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি চালু হয়েছে এবং ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে নির্বাচনকে প্রহসনে পরিণত করা হয়েছে। এসব নিপীড়নের বিরুদ্ধে জনগণের অধিকার পুনরুদ্ধারের লড়াই হিসেবেই রক্তাক্ত জুলাই এসেছে।

তিনি বলেন, দেশের তরুণরা এখন ‘বাংলাদেশ ২.০’ দেখতে চায়। পরিবর্তন চায় জনগণ, কিন্তু একটি গোষ্ঠী এই পরিবর্তনের বিরোধিতা করছে, কারণ পরিবর্তন হলে তাদের অন্যায় ও লুটপাটের পথ বন্ধ হবে। আবরার ফাহাদ, আবু সাঈদ, মুগ্ধ, ওসমান হাদীসহ যারা জীবন দিয়ে প্রতিবাদ করেছে, তাদের রক্তের শপথেই নতুন প্রজন্ম পরিবর্তনের জন্য প্রস্তুত বলে মন্তব্য করেন তিনি।

জামায়াত আমির বলেন, রাষ্ট্রীয় সংস্কার এখন সময়ের দাবি। জুলাই বিপ্লব-পরবর্তী সরকার কিছু সংস্কার উদ্যোগ নিলেও অনেকগুলো অসম্পূর্ণ রয়ে গেছে। এ কারণেই জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটের আয়োজন করা হচ্ছে, যাতে জনগণ সরাসরি তাদের ইচ্ছা প্রকাশ করতে পারে। তিনি এই গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, জামায়াতে ইসলামী প্রথমবারের মতো পলিসি সামিটের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার নীতিকৌশল জনগণের সামনে তুলে ধরেছে, যার প্রতিফলন নির্বাচনী ইশতেহারে রয়েছে। দেশি ও প্রবাসী বিশেষজ্ঞদের পাশাপাশি সমাজের নানা শ্রেণি-পেশার মানুষের মতামতের ভিত্তিতে এই পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। সরকার গঠন করতে পারলে প্রথম দিন থেকেই এসব পরিকল্পনা বাস্তবায়ন শুরু হবে বলে তিনি জানান।

ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, ক্ষমতাসীন শ্রেণি রাষ্ট্রীয় সম্পদ ও প্রতিষ্ঠানকে ব্যক্তিগত ও দলীয় স্বার্থে ব্যবহার করে জনগণের সম্পদ লুণ্ঠন করেছে। দুর্নীতি, স্বজনপ্রীতি ও চাঁদাবাজির এই ব্যবস্থার অবসানই জামায়াতের প্রধান লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন। অতীতে জামায়াতের জনপ্রতিনিধিরা দুর্নীতির দায়ে অভিযুক্ত হননি বলেও দাবি করেন তিনি।

তিনি বলেন, আগামী নির্বাচন জাতির সামনে নতুন স্বপ্নের দরজা খুলে দিয়েছে। এই নির্বাচনের মাধ্যমেই লুটেরা গোষ্ঠীর নিয়ন্ত্রণ ভাঙা সম্ভব। জনগণকে ঠিক করতে হবে তারা কোন বাংলাদেশ চায়—শোষণমুক্ত, জবাবদিহিমূলক, সুশাসনভিত্তিক রাষ্ট্র।

ইশতেহারের পাঁচটি ‘হ্যাঁ’ ও পাঁচটি ‘না’ তুলে ধরে তিনি বলেন, সততা, ঐক্য, ইনসাফ, দক্ষতা ও কর্মসংস্থানে ‘হ্যাঁ’ এবং দুর্নীতি, ফ্যাসিবাদ, আধিপত্যবাদ, বেকারত্ব ও চাঁদাবাজিতে ‘না’ বলতেই হবে। তিনি জনসংখ্যাকে সমস্যা নয়, সম্পদ হিসেবে দেখার আহ্বান জানান এবং নীতি ও নৈতিকতাভিত্তিক রাজনীতির ওপর জোর দেন।

ধর্মীয় ও সংখ্যালঘু নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, এই বাংলাদেশ মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সবার। কেউ ধর্মীয় পরিচয়ের কারণে নির্যাতিত হবে না। অতীতে যেভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করা হয়েছে, ভবিষ্যতেও তা করা হবে।

আন্তর্জাতিক সম্পর্ক ও জলবায়ু ইস্যুতে তিনি বলেন, সমমর্যাদার ভিত্তিতে বৈশ্বিক সম্পর্ক গড়া হবে এবং রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কূটনৈতিক তৎপরতা জোরদার করা হবে।

প্রবাসীদের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে প্রবাসীরাও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ভবিষ্যতে প্রবাসীদের জন্য রাষ্ট্রীয়ভাবে প্রতিনিধি নির্বাচনের উদ্যোগ নেওয়া হবে এবং সংসদে প্রবাসী প্রতিনিধিত্ব নিশ্চিত করার বিষয়টি বিবেচনায় আনা হবে।

ভাষণের শেষাংশে তিনি নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে আচরণবিধি মানার আহ্বান জানান, আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিক এবং দলীয় নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নিহত ও প্রয়াত নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনা করেন। রাষ্ট্রীয় দায়িত্বকে আমানত হিসেবে বিবেচনা করার অঙ্গীকার করে তিনি আগামী ১২ ফেব্রুয়ারি জামায়াত ও জোট প্রার্থীদের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জাতির উদ্দেশে ভাষণ

সবার অংশগ্রহণে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনে ভোট চাইলেন জামায়াত আমির

সর্বশেষ আপডেট ০৮:৫২:৩১ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬