ঢাকা ০৬:১৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দীঘিনালায় নির্বাচনী মহড়া

নিজস্ব প্রতিবেদক, দীঘিনালা (খাগড়াছড়ি)
  • সর্বশেষ আপডেট ০৬:০১:৪৩ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • / 173

দীঘিনালায় নির্বাচনী মহড়া অনুষ্ঠিত। ছবি: বাংলা অ্যাফেয়ার্স

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দীঘিনালা জোনের উদ্যোগে নির্বাচনী মহড়া–২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুর ২টায় রসিক নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ মহড়া অনুষ্ঠিত হয়।

মহড়াটি পরিদর্শন করেন খাগড়াছড়ি ২০৩ পদাতিক ব্রিগেডের ব্রিগেডিয়ার জেনারেল কেএম ওবায়দুল হক, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি। তিনি মহড়ার সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

মহড়ায় উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ আল-আমিন, এসইউপি, পিএসসি, জোনের উপ-অধিনায়ক মেজর শিহাবুন সাকিব রূশাদ, পিএসসি, এবং মেজর মোঃ তৌকির আহমেদ, এসইউপি, পিএসসি।

মহড়ার মূল উদ্দেশ্য ছিল নির্বাচনী পরিবেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা এবং সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় বাহিনীগুলোর প্রস্তুতি যাচাই করা। সংশ্লিষ্টদের সক্রিয় অংশগ্রহণে মহড়াটি সফলভাবে সম্পন্ন হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দীঘিনালায় নির্বাচনী মহড়া

সর্বশেষ আপডেট ০৬:০১:৪৩ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬