ঢাকা ০৩:৩৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াতের নির্বাচনী প্রচারণায় শাকিব খান ?

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:২০:৫০ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • / 224

ভাইরাল ভিডিওতে দেখা যায় জামায়াতে ইসলামীর প্রচারণায় শাকিব খান

ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খানকে ঘিরে জামায়াতে ইসলামীর প্রচারণার দাবি সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে বিতর্ক তৈরি করেছে।

একটি কার্ড ও ভিডিও ছড়িয়ে দিয়ে দাবি করা হচ্ছে, শাকিব খান জামায়াতের পক্ষে ভোট চাইছেন। তবে যাচাইয়ে দেখা গেছে, পুরো বিষয়টি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি একটি ভুয়া প্রচারণা, যার সঙ্গে শাকিব খানের কোনো সংশ্লিষ্টতা নেই।

সামাজিক মাধ্যমে ছড়ানো কার্ডটিতে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের লোগো ব্যবহার করে দাবি করা হয়, শাকিব খান জামায়াতে ইসলামীর হয়ে প্রচারণা চালাচ্ছেন।

কার্ডটির সঙ্গে দেওয়া লিংকে ক্লিক করলে একটি ভিডিও দেখা যায়, যেখানে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানকে ভাষণ দিতে দেখা যায় এবং তার পাশেই দাঁড়িয়ে আছেন শাকিব খান। ভিডিওতে আরও কয়েকজন অভিনয়শিল্পী ও চরিত্র যুক্ত করা হয়েছে।

ভিডিওটি দুটি ইউটিউব চ্যানেলে ছড়ানো হয়। শিরোনাম ও ব্যাকগ্রাউন্ড গানে একে ‘জামায়াতের ভাইরাল গান’ হিসেবে উপস্থাপন করা হয় এবং সেখানে শাকিব খানের অংশগ্রহণের দাবি করা হয়। তবে ভিডিওটি বিশ্লেষণ করে দেখা গেছে, এটি পুরোপুরি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি। বাস্তবে এমন কোনো ঘটনায় শাকিব খান জড়িত নন।

ভিডিওর মন্তব্য বিশ্লেষণে দেখা যায়, অনেক দর্শক এটিকে সত্য ধরে নিয়েছেন, যা বিভ্রান্তির গভীরতা আরও স্পষ্ট করে। শাকিব খানের ঘনিষ্ঠ একটি সূত্র নিশ্চিত করেছে, তিনি এই ভিডিও বা কার্ডের বিষয়ে কিছুই জানেন না এবং আসন্ন নির্বাচন উপলক্ষে কোনো রাজনৈতিক দলের প্রচারণায় অংশ নেননি।

বর্তমানে শাকিব খান দেশের বাইরে অবস্থান করছেন। তিনি ঈদে মুক্তির লক্ষ্যে একটি সিনেমার শুটিংয়ে ব্যস্ত। ‘প্রিন্স’ সিনেমার শুটিং শেষ করে তিনি দুই সপ্তাহের বিরতি নেবেন, এরপর শুরু করবেন নতুন সিনেমা ‘রকস্টার’-এর কাজ।

এই ঘটনা আবারও দেখিয়ে দিল, নির্বাচনের প্রাক্কালে পরিচিত মুখ ও জনপ্রিয় তারকাদের ব্যবহার করে কীভাবে প্রযুক্তিনির্ভর ভুয়া প্রচারণা ছড়ানো হচ্ছে এবং তা কত সহজে জনমনে বিভ্রান্তি তৈরি করতে পারে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জামায়াতের নির্বাচনী প্রচারণায় শাকিব খান ?

সর্বশেষ আপডেট ০৩:২০:৫০ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬