ঢাকা ০৯:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদকর্মী তুলে নেওয়ার ঘটনা গণমাধ্যমের জন্য ভীতিকর সংকেত: টিআইবি

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৯:৫০:২০ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / 124

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে টিআইবির উদ্বেগ

রাজধানীর একটি সংবাদমাধ্যমের কার্যালয় থেকে রাতের বেলায় ২১ জন কর্মীকে তুলে নেওয়ার ঘটনা দেশের মুক্ত গণমাধ্যমের ওপর একটি ভয়ভীতিকর বার্তা প্রেরণ করেছে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

রোববার ধানমন্ডির মাইডাস সেন্টারে আয়োজিত ‘গণভোট ও প্রাক্-নির্বাচন পরিস্থিতি: টিআইবির পর্যবেক্ষণ’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন।

ড. ইফতেখারুজ্জামান বলেন, কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া রাতের বেলা সাংবাদিক ও কর্মীদের আটক করা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। যদিও পরে তাদের ছেড়ে দেওয়া হয়েছে, তবুও এটি শুধুমাত্র একটি প্রতিষ্ঠানের নয়, পুরো দেশের গণমাধ্যমকে ভয়ভীতি দেখানোর একটি দৃষ্টান্ত তৈরি করেছে।

তিনি বলেন, কোনো সংবাদ বা প্রতিবেদনের বিষয়ে আপত্তি থাকলে তা আইনি ও প্রাতিষ্ঠানিক পথেই সমাধান করা উচিত, স্বৈরতান্ত্রিক কায়দায় নয়।

তিনি সেনাবাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। ড. ইফতেখারুজ্জামান বলেন, সর্বোচ্চ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া কোনো সেনা কর্মকর্তা এমন পদক্ষেপ নিতে পারেন কি না তা স্পষ্ট নয়। যদি অনুমোদন ছাড়া এমন ঘটনা ঘটে থাকে, তাহলে সেনাবাহিনীর ‘কমান্ড অ্যান্ড কন্ট্রোল’ ব্যবস্থার কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠবে।

তিনি অতীতের ঘটনার কথাও স্মরণ করান—দ্য ডেইলি স্টার ও প্রথম আলোর কার্যালয়ে হামলা, লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনা—যেখানে আইনশৃঙ্খলা বাহিনী এবং সেনাবাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিল জনগণ।

মাত্র দুই দিন আগে সেনাবাহিনী গণমাধ্যমকে ‘জাতির দর্পণ’ আখ্যা দিয়ে ভীতিহীন সংবাদ প্রচারের আহ্বান জানিয়েছিল, কিন্তু বাস্তবে ঘটেছে তার উল্টো।

ড. ইফতেখারুজ্জামান বলেন, কথার সঙ্গে কাজের এই অসঙ্গতি উদ্বেগজনক। তিনি সকল সরকারি ও সামরিক প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানান, স্বাধীন গণমাধ্যমের ওপর ক্রমবর্ধমান চাপ কমাতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা এবং এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকা জরুরি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সংবাদকর্মী তুলে নেওয়ার ঘটনা গণমাধ্যমের জন্য ভীতিকর সংকেত: টিআইবি

সর্বশেষ আপডেট ০৯:৫০:২০ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬