ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কারাবন্ধি সাবেক পানি সম্পদ মন্ত্রী রমেশ সেনের মৃত্যু

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০১:২৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / 83

রমেশ চন্দ্র সেন। জন্ম ৩০ এপ্রিল ১৯৪০। মৃত্যু: ৭ ফেব্রুয়ারি ২০২৬।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক পানি সম্পদমন্ত্রী, ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন কারাবন্দি অবস্থায় আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. ফজলুর রহমান জানান, কারা কর্তৃপক্ষ তাঁদের জানিয়েছেন সকালে রমেশ চন্দ্র সেন বাথরুমে পড়ে যান। এর পর তিনি অজ্ঞান হয়ে যান। এ অবস্থায় রমেশ চন্দ্র সেন কয়েকবার বমি করেন। তখন কারা কর্তৃপক্ষ তাঁকে সকাল আনুমানিক ৯টার দিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। তবে হাসপাতালে নিয়ে আসার পথেই তাঁর মৃত্যু হয়।

দিনাজপুর কারাগারের দায়িত্বপ্রাপ্ত জেল সুপার সহকারী কমিশনার জারিফ সুলতান জানান, রমেশ চন্দ্র সেন ২০২৪ সালের ১৭ আগস্ট ঠাকুরগাঁও জেলা কারাগার থেকে দিনাজপুর কারাগারে আসেন। তিনি দীর্ঘদিন ধরে হার্টের সমস্যাসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। আজ সকালে তিনি বাথরুমে পড়ে যান। এর পর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তাঁর মৃত্যু কীভাবে হয়েছ তা ময়নাতদন্তের পর বলা যাবে।

২০২৪ সালে আওয়ামী লীগ সরকার পতনের পর ১৬ আগস্ট ঠাকুরগাঁও এ তার বাসা থেকে আটক করা হয়। বিস্ফোরক আইনে করা মামলায় ১৭ আগস্ট আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

রমেশ চন্দ্র সেন বাংলা ১৩৪৭ সালের ২ বৈশাখ ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের কশালগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ক্ষিতীন্দ্র মোহন সেন এবং মাতার নাম বালাশ্বরী সেন। তিনি ১৯৬৩ সালে রংপুর কারমাইকেল কলেজ  থেকে বি,কম পাশ করেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কস্ট একাউন্টিং বিষয়ে ১৯৬৪ সালে এম,কম (প্রথম পর্ব) অধ্যায়ন করেন।

তিনি ছাত্র জীবন থেকেই সক্রিয়ভাবে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন। ৬০’র দশকে রুহিয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করার সময় থেকেই তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ছিলেন। ১৯৬৯ সালে তিনি ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য এবং ১৯৯০ সালে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নির্বাচিত হন। তিনি ২০০৫ সাল থেকে অদ্যাবধি ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি সরকারের কেবিনেট সদস্য এবং একই সাথে তিনি জাতীয় অর্থনৈতিক পরিষদ (একনেক) এর নির্বাহী কমিটির সদস্য।

তিনি ১৯৯৭ সালের ১৮ ফেব্রুয়ারি উপনির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০০৮ সালের ২৯ ডিসেম্বর দ্বিতীয়বার, ২০১৪ সালে ৩য় বার, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর ৪র্থ বার এবং ২০২৪ সালের ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়ী হবার মাধ্যমে পঞ্চম বার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কারাবন্ধি সাবেক পানি সম্পদ মন্ত্রী রমেশ সেনের মৃত্যু

সর্বশেষ আপডেট ০১:২৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬