ঢাকা ০৯:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ নারী দল

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:১৯:০০ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / 98

বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল দল সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছেছে তুমুল জয় দিয়ে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে বৃহস্পতিবার পোখারার রঙ্গশালা স্টেডিয়ামে স্বাগতিক নেপালকে ৪-০ গোলে হারিয়ে বাংলাদেশ নিশ্চিত করেছে ফাইনাল। টানা তিন জয়ে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে লাল-সবুজের কিশোরীরা শিরোপা লড়াইয়ে নামছে।

ম্যাচের শুরু থেকেই বাংলাদেশ আক্রমণাত্মক। তৃতীয় মিনিটে মামনি চাকমার নেওয়া কর্নার থেকে প্রতিমা মুন্ডা হেডে গোল করে দলকে এগিয়ে দেন। বিরতির আগে সরাসরি ফ্রি-কিক থেকে আলপি আক্তার ব্যবধান দ্বিগুণ করেন। দ্বিতীয়ার্ধে আরও ধারালো হয়ে ওঠে আক্রমণ। ৬৭ মিনিটে একক নৈপুণ্যে নিজের দ্বিতীয় গোলটি করেন আলপি, আর ৮২ মিনিটে ক্রানুসিং মারমার ক্রস জালে ঠেলে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। এই তিন ম্যাচে আলপির গোলসংখ্যা দাঁড়াল সাত।

ফাইনালে বাংলাদেশকে ভারতের সঙ্গে মুখোমুখি হতে হবে। অনূর্ধ্ব-১৯ পর্যায়ে সাফে আগে দুবার ফাইনাল খেলেছে বাংলাদেশ, ২০২১ সালে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছে, ২০২৪ সালে যুগ্ম চ্যাম্পিয়ন হয়েছিল ভারত ও বাংলাদেশ। এবারও সেই পরিচিত প্রতিদ্বন্দ্বিতার মঞ্চে নতুন ইতিহাস গড়ার অপেক্ষা লাল-সবুজের কিশোরীদের।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ নারী দল

সর্বশেষ আপডেট ০৭:১৯:০০ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬