ঢাকা ০৯:২১ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্রান্সের মদের উপর কেন ২০০ শতাংশ শুল্কের হুমকি ট্রাম্পের?

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৪:০০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • / 180

যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের কূটনৈতিক সম্পর্ক নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, তার প্রস্তাবিত ‘বোর্ড অব পিস’ উদ্যোগে ফ্রান্স যোগ না দিলে ফরাসি মদ ও শ্যাম্পেনের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। এর মধ্যেই গ্রিনল্যান্ড ইস্যুতে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর পাঠানো একটি ব্যক্তিগত বার্তা প্রকাশ করে পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছেন তিনি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর বরাতে জানা গেছে, ফ্রান্সের সাম্প্রতিক ব্যঙ্গাত্মক মন্তব্যের পরই ট্রাম্পের এই কড়া অবস্থান সামনে আসে। গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের আগ্রহের ব্যাখ্যা দিতে গিয়ে যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট যে বক্তব্য দেন, তা নিয়ে প্রকাশ্যে ঠাট্টা করে প্যারিস। এর প্রতিক্রিয়াতেই ফ্রান্সকে লক্ষ্য করে ট্রাম্পের আক্রমণ তীব্র হয়।

ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ফরাসি মদ ও শ্যাম্পেনের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপ করা হলে ম্যাক্রোঁ শেষ পর্যন্ত তার প্রস্তাবে যোগ দিতে বাধ্য হবেন। যদিও তিনি নিজেই স্বীকার করেন, ফ্রান্সের এতে যোগ দেওয়ার কোনো আইনি বাধ্যবাধকতা নেই। ট্রাম্পের প্রস্তাবিত ‘বোর্ড অব পিস’-এর উদ্দেশ্য যুদ্ধবিধ্বস্ত গাজার পুনর্গঠন তদারকি করা হলেও এর কার্যপরিধি কেবল ফিলিস্তিনি ভূখণ্ডে সীমাবদ্ধ থাকবে কি না, সে বিষয়ে স্পষ্টতা নেই।

এই প্রেক্ষাপটে ট্রাম্প ম্যাক্রোঁর পাঠানো একটি ব্যক্তিগত বার্তাও প্রকাশ করেন। সেখানে ফরাসি প্রেসিডেন্ট উল্লেখ করেন, ইরান ও সিরিয়া ইস্যুতে দুজনের অবস্থান কাছাকাছি হলেও গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের উদ্দেশ্য তার কাছে অস্পষ্ট। একই বার্তায় ম্যাক্রোঁ দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের ফাঁকে জি–৭ নেতাদের নিয়ে একটি বৈঠকের প্রস্তাব দেন এবং নৈশভোজের আমন্ত্রণও জানান।

তবে ফ্রান্সের পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয়েছে, ট্রাম্পের ‘বোর্ড অব পিস’-এ যোগ দেওয়ার বিষয়ে তাদের কোনো আগ্রহ নেই। প্রেসিডেন্টের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, এই উদ্যোগের কাঠামো ও লক্ষ্য যথেষ্ট অস্পষ্ট এবং এর পরিধি গাজার বাইরে বিস্তৃত হতে পারে— যা ফ্রান্সের জন্য গ্রহণযোগ্য নয়।

গ্রিনল্যান্ড প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়েও প্যারিস ব্যঙ্গাত্মক সুরে প্রতিক্রিয়া জানায়। ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে ভবিষ্যৎ সম্ভাব্য ঝুঁকি ঠেকানোর যুক্তিতে আগাম ক্ষতি করার ধারণাকে তুলনা করে তীব্র কটাক্ষ করা হয়।

এদিকে ফরাসি মদ ও শ্যাম্পেনের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপের হুমকিকে ‘অগ্রহণযোগ্য’ ও ‘অকার্যকর’ বলে মন্তব্য করেছে ফ্রান্স। ম্যাক্রোঁর ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, শুল্কের ভয় দেখিয়ে ফ্রান্সের পররাষ্ট্রনীতিতে প্রভাব ফেলতে চাওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এতে বাস্তবে কোনো ফল আসবে না।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ফ্রান্সের মদের উপর কেন ২০০ শতাংশ শুল্কের হুমকি ট্রাম্পের?

সর্বশেষ আপডেট ০৪:০০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬