ঢাকা ০৯:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের দাবি না মানলে টি–টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের ইঙ্গিত পাকিস্তানের!

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:৪১:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • / 206

বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের দাবি পূরণ না হলে ২০২৬ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের অংশগ্রহণের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পারে পাকিস্তান। নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের অবস্থানকে ঘিরে তৈরি হওয়া জটিলতায় ইসলামাবাদ এমন সতর্ক বার্তা দিয়েছে বলে জানিয়েছে ইন্ডিয়া ভিত্তিক সংবাদ মাধ্যম এনডিটিভি

রবিবার (১৮ জানুয়ারী)এনডিটিভি তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিষয়টি নিয়ে বিসিবি ইতোমধ্যে একাধিকবার আইসিসির সঙ্গে বৈঠক করেছে, তবে এখনো কোনো সমাধান আসেনি। এই প্রেক্ষাপটে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পাকিস্তানের সঙ্গে যোগাযোগ করা হলে সেখান থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।

একটি সূত্র জানিয়েছে, বাংলাদেশের ভেন্যু–সংক্রান্ত সমস্যা সমাধান না হলে পাকিস্তানও বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে নিজেদের অবস্থান নতুন করে ভাবতে পারে। ফলে ইস্যুটি এখন শুধু বাংলাদেশ নয়, বহুদেশীয় আলোচনার দিকে গড়াচ্ছে।

এই অবস্থায় শনিবার ঢাকায় এসে বিসিবির সঙ্গে বৈঠক করেন আইসিসির ইন্টিগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যান্ড্রু এফগ্রেভ। বৈঠকে অনলাইনে যুক্ত ছিলেন আইসিসির ইভেন্টস অ্যান্ড করপোরেট কমিউনিকেশনস বিভাগের জেনারেল ম্যানেজার গৌরব সাক্সেনাও। ভিসা জটিলতার কারণে তিনি সরাসরি উপস্থিত থাকতে পারেননি।

বৈঠক শেষে বিসিবি জানায়, আইসিসির প্রতিনিধিদের সঙ্গে টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণসংক্রান্ত সব দিক নিয়ে আলোচনা হয়েছে। বোর্ড আনুষ্ঠানিকভাবে আবারও বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের অনুরোধ জানায়। একই সঙ্গে দল, সমর্থক, গণমাধ্যমকর্মী এবং সংশ্লিষ্ট অংশীজনদের নিরাপত্তা নিয়ে সরকারের উদ্বেগ আইসিসির কাছে তুলে ধরা হয়।

এ ছাড়া ন্যূনতম লজিস্টিক পরিবর্তনের মাধ্যমে বাংলাদেশকে ভিন্ন গ্রুপে স্থানান্তরের সম্ভাবনাও আলোচনায় আসে, যদিও এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। বৈঠকের পরও ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে বিসিবি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বাংলাদেশের দাবি না মানলে টি–টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের ইঙ্গিত পাকিস্তানের!

সর্বশেষ আপডেট ০৭:৪১:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬