ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ আদর পোল্যান্ড আ. লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১১:৩৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • / 46

শেখ আদর পোল্যান্ড আ. লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত

পোল্যান্ড আওয়ামী লীগের কার্যকরী কমিটির শূন্য ‘যুগ্ম সাধারণ সম্পাদক’ পদে মনোনীত হয়েছেন মোঃ কামরুল ইসলাম( শেখ আদর)।

দলীয় প্রধান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী কার্যকরী কমিটির শূন্য পদ পূরণের সিদ্ধান্তের পর গত ১ জানুয়ারি ২০২৬ অনুষ্ঠিত পোল্যান্ড আওয়ামী লীগের বর্ধিত সভায় তাকে এ পদে মনোনীত করা হয়।

পোল্যান্ড আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মুহাম্মদ মনিরুজ্জামান ও সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে শেখ আদরকে যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনয়নের বিষয়টি জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়, কমিটির নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত নেতা হিসেবে শেখ আদর নিষ্ঠা, শৃঙ্খলা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করবেন এবং সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় পোল্যান্ড আওয়ামী লীগকে আরও এগিয়ে নিতে ভূমিকা রাখবেন; এমন প্রত্যাশা করা হয়েছে।

এদিকে গুরুত্বপূর্ণ এ পদে শেখ আদর মনোনীত হওয়ায় পোল্যান্ড আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে নতুন করে সাংগঠনিক তৎপরতা বাড়বে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শেখ আদর পোল্যান্ড আ. লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত

সর্বশেষ আপডেট ১১:৩৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬