ঢাকা ০৪:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে চিন্ময় দাস

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
  • সর্বশেষ আপডেট ০৭:৫২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • / 160

চিন্ময় দাস

কারাবন্দী সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী পাঁচ ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে অংশ নিয়েছেন।

মা সন্ধ্যা রানী ধর মারা যাওয়ার পর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে চিন্ময়ের পাঁচ ঘণ্টার প্যারোল মঞ্জুর করেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক। বৃহস্পতিবার বিকেল চারটার দিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পাওয়ার পর তিনি হাটহাজারীর মেখল পুণ্ডরীক ধামে যান। সেখানে মায়ের শেষকৃত্যে অংশ নেন তিনি।

অতিরিক্ত চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ বলেন, কারাগারে প্যারোলের আদেশ পৌঁছানোর পর বিকেল চারটার দিকে চিন্ময় দাসকে মুক্তি দেওয়া হয়। এরপর তিনি পুণ্ডরীক ধামে গিয়ে মায়ের শেষকৃত্যে অংশ নেন এবং ধর্মীয় রীতি অনুযায়ী আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

চিন্ময়ের মায়ের শেষকৃত্যকে কেন্দ্র করে পুণ্ডরীক ধাম ও আশপাশের এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয় বলেও জানান তিনি।

শেষকৃত্যে উপস্থিত ব্যক্তিরা জানান, পুণ্ডরীক ধামে পৌঁছানোর পর চিন্ময় দাস প্রথমে মন্দিরে যান। পরে মায়ের মরদেহের সামনে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। বৃষ্টি উপেক্ষা করে তাঁর অনুসারী ও ভক্তরা পুণ্ডরীক ধামে অবস্থান করেন।

এর আগে বৃহস্পতিবার সকালে হাটহাজারীর পুণ্ডরীক ধামে চিন্ময় কৃষ্ণ দাসের মা সন্ধ্যা রানী ধর (৭২) মারা যান।

২০২৪ সালের ৩১ অক্টোবর জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলায় চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৯ জনের বিরুদ্ধে চট্টগ্রামের কোতোয়ালি থানায় মামলা করেন নগরের চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির তৎকালীন সাধারণ সম্পাদক ফিরোজ খান। পরে তাঁকে বিএনপি থেকে অব্যাহতি দেওয়া হয়।

ওই মামলায় ২০২৪ সালের ২৫ নভেম্বর ঢাকার কাছ থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়। পরদিন ২৬ নভেম্বর তাঁর জামিনকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সময় আইনজীবী সাইফুল ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় তাঁর বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে চিন্ময় দাস

সর্বশেষ আপডেট ০৭:৫২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬