শিরোনাম
ঢাকা-১১ আসনে নাহিদ ইসলামের মনোনয়ন বৈধ

নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ০১:৫২:১৭ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
- / 309
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়ন বৈধ ঘোষণা করেন। এদিন দুপুরে এনসিপি’র যুগ্ম সদস্য সচিব তামিম আহমেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
এছাড়া ঢাকা-৮ আসনে জাতীয় নাগরিক পার্টি মনোনীত ১২ দলীয় জোটের প্রার্থী হিসেবে নাসীরুদ্দীন পাটওয়ারীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

































