সিএমপির সব থানার ওসি রদবদল

- সর্বশেষ আপডেট ০৫:০৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
- / 169
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) ১৬ থানায় ওসি পদে রদবদল করা হয়েছে। রদবদলের ক্ষেত্রে সিএমপির বিভিন্ন থানায় কর্মরত ওসিদের মধ্যেই লটারি পদ্ধতি অনুসরণ করা হয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর) সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত অফিস আদেশে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
রদবদল অনুযায়ী প্রধান স্থানান্তরগুলো হলো—
কোতোয়ালি থানার ওসি আব্দুল করিম → পাঁচলাইশ
বাকলিয়ার ওসি আফতাব উদ্দিন → কোতোয়ালি
সদরঘাট থানার ওসি আব্দুর রহিম → বন্দর
পাঁচলাইশের ওসি সোলায়মান → বাকলিয়া
বায়েজিদ থানার ওসি জসিম উদ্দিন → চান্দগাঁও
চান্দগাঁওয়ের ওসি জাহেদুল কবির → বায়েজিদ
খুলশীর ওসি শাহীনুর আলম → কর্ণফুলী
ডবলমুরিং থানার ওসি বাবুল আজাদ → চকবাজার
হালিশহর থানার ওসি নুরুল আবছার → পাহাড়তলী
আকবরশাহ থানার ওসি আরিফুর রহমান → সদরঘাট
পাহাড়তলী থানার ওসি জামির হোসেন জিয়া → ডবলমুরিং
কর্ণফুলীর ওসি জাহেদুল ইসলাম → খুলশী
বন্দর থানার ওসি মোস্তফা আহম্মেদ → পতেঙ্গা
পতেঙ্গার ওসি কাজী সুলতান আহসান → হালিশহর
ইপিজেডের ওসি কামরুজ্জামান → আকবরশাহ
এছাড়া চকবাজার থানার ওসি শফিকুল ইসলামকে সিটিএসবিতে পদায়ন করা হয়েছে। ইপিজেড থানায় নতুন ওসি আসবে, তবে এখনো পদায়ন হয়নি।
































