ঢাকা ০৯:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

এবার উপদেষ্টার ‘প্রবর্তনা’য় ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবদেক
  • সর্বশেষ আপডেট ১২:৩৬:৪১ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • / 155

উপদেষ্টার ব্যবসা প্রতিষ্ঠান ‘প্রবর্তনা’। ছবি: সংগৃহীত

মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের উপদেষ্টা ফরিদা আখতারের ব্যবসা প্রতিষ্ঠান ‘প্রবর্তনা’য় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

সোমবার (১০ নভেম্বর) সকাল ৭টা ১০ মিনিটের দিকে রাজধানীর মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সকালে একটি মোটরসাইকেলে দুই আরোহী স্যার সৈয়দ সড়কের মোহাম্মদপুরে অবস্থিত ‘প্রবর্তনা’ প্রতিষ্ঠানের ভেতরে একটি এবং রাস্তার ওপর আরেকটি ককটেল নিক্ষেপ করেন। দুইটি ককটেলই বিকট শব্দে বিস্ফোরিত হয়।

বিস্ফোরণের পর প্রতিষ্ঠানের কেয়ারটেকার ও আশপাশের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থল পরিদর্শন এসেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ। তিনি বলেন, ‘সকালের দিকে গলির ভেতরে প্রবর্তনা ব্যবসা প্রতিষ্ঠান লক্ষ্য করে দুষ্কৃতিকারীরা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায়। ঘটনাস্থলে পুলিশের একাধিক টিম কাজ করছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।’

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এবার উপদেষ্টার ‘প্রবর্তনা’য় ককটেল বিস্ফোরণ

সর্বশেষ আপডেট ১২:৩৬:৪১ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫