ঢাকা ০৩:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাঁশবোঝাই ট্রাকে বাসের ধাক্কা, পুলিশ কর্মকর্তাসহ নিহত ৩

নিজস্ব প্রতিবেদক, যশোর
  • সর্বশেষ আপডেট ১১:১৯:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • / 116

নিহত নড়াইলের লোহাগড়া থানার লাহুড়িয়া তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) নিক্কন আঢ্য। ছবি: সংগৃহিত

নড়াইল-যশোর মহাসড়কের ওপর দাড়িয়ে থাকা বাঁশবোঝাই ট্রাকে বাসের ধাক্কায় পুলিশ কর্মকর্তাসহ ৩ জন নিহত হয়েছে। রবিবার রাত পৌনে ১১টার দিকে বাঘারপাড়া উপজেলার ভাঙুড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইলের পুলিশ সুপার মো. রবিউল ইসলাম।

নিহতরা হলেন- নড়াইলের লোহাগড়া থানার লাহুড়িয়া তদন্ত কেন্দ্রের পুলিশের উপপরিদর্শক (এসআই) নিক্কন আঢ্য (৩৫), যশোর সদরের বসুন্দিয়া এলাকার আক্তার হোসেন, যশোর শহরতলীর ভেকুটিয়া এলাকার আবু জাফর, যিনি স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাধারণ সম্পাদক ছিলেন।

হাইওয়ে পুলিশ জানায়, নড়াইল যশোর মহাসড়কের যশোরের বাঘারপাড়া উপজেলার ভাঙুড়া বাজার এলাকায় একটি বাঁশবোঝাই ট্রাক দাঁড়িয়ে ছিল। ঢাকা থেকে যশোরগামী নড়াইল এক্সপ্রেসের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসের সামনের গ্লাস ভেঙে বাঁশের অগ্রভাগ ঢুকে পড়ে বাসের মধ্যে। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা বাসযাত্রী আক্তার হোসেনকে ঘটনাস্থলেই মৃত অবস্থায় পান।

আহতদের প্রথমে যশোর জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে আবু জাফর মারা যান। পরে পুলিশ কর্মকর্তাকে ঢাকায় পাঠানো হলেও অবস্থার অবনতি হলে নড়াইল সদর হাসপাতালে নেয়া হয়। সোমবার চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

তুলারামপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী বলেন, দাঁড়িয়ে থাকা বাঁশবোঝাই ট্রাকে বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বাঁশবোঝাই ট্রাকে বাসের ধাক্কা, পুলিশ কর্মকর্তাসহ নিহত ৩

সর্বশেষ আপডেট ১১:১৯:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫