ঢাকা ০২:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

৯৭৩ শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়ম, তালিকা প্রকাশ

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৪:০২:৫০ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
  • / 233

দেশজুড়ে ৯৭৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে নানা ধরনের অনিয়মের তথ্য সামনে এসেছে। সাম্প্রতিক পরিদর্শন ও নিরীক্ষার ভিত্তিতে প্রস্তুত প্রতিবেদনগুলোর তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ)।

রোববার (১ মার্চ) অধিদপ্তরের পরিচালক অধ্যাপক এম এম সহিদুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এতে বলা হয়েছে, ২০২৫ সালের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত পরিচালিত পরিদর্শন ও নিরীক্ষা কার্যক্রমের আওতায় এসব প্রতিষ্ঠানের তথ্য সংগ্রহ করা হয়।

প্রকাশিত প্রতিবেদনে জাল বা ভুয়া সনদ ব্যবহার, অগ্রহণযোগ্য সনদ জমা, বিধিবহির্ভূত নিয়োগ, অর্থ আত্মসাৎ এবং ভ্যাট-আইটিসহ বিভিন্ন আর্থিক অসঙ্গতির অভিযোগ উঠে এসেছে। কিছু ক্ষেত্রে প্রশাসনিক শৃঙ্খলার ঘাটতিও চিহ্নিত হয়েছে বলে জানা যায়।

অধিদপ্তর জানিয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীনে পাঠানো ৯৭৩টি প্রতিষ্ঠানের পরিদর্শন, নিরীক্ষা ও তদন্ত প্রতিবেদনের তালিকা ডিআইএর ওয়েবসাইটের নোটিশ বোর্ডে প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনগুলোর অনুলিপি সংশ্লিষ্ট অধিদপ্তর—মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এবং কারিগরি শিক্ষা অধিদপ্তর—এ পাঠানো হয়েছে।

পাশাপাশি সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড, প্রয়োজনে জাতীয় বিশ্ববিদ্যালয় বা ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবরে ই-মেইল করা হয়েছে। জেলা শিক্ষা অফিস, ব্যবস্থাপনা কমিটির সভাপতি এবং প্রতিষ্ঠান প্রধানদের কাছেও ই-মেইলে কপি পাঠানোর কথা বলা হয়েছে।

তবে কোনো প্রতিষ্ঠানের ই-মেইলে প্রতিবেদন না পৌঁছালে জেলা শিক্ষা অফিসের ডি-নথি সিস্টেম থেকে তা সংগ্রহের পরামর্শ দেওয়া হয়েছে। সেখান থেকেও না পাওয়া গেলে প্রতিষ্ঠানের লেটারহেডে আবেদন করে পরিচালক, পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর বরাবরে পাঠাতে হবে এবং আবেদনপত্রের অনুলিপি director@dia.gov.bd
ঠিকানায় ই-মেইল করতে হবে।

অধিদপ্তর জানিয়েছে, আবেদন পাওয়ার তিন কর্মদিবসের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ই-মেইলে পুনরায় প্রতিবেদন পাঠানো হবে। প্রয়োজনে ০২৪১০৫৩৩৪৭ নম্বরে যোগাযোগের সুযোগও রাখা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

৯৭৩ শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়ম, তালিকা প্রকাশ

সর্বশেষ আপডেট ০৪:০২:৫০ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬