ঢাকা ০৮:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কার হাতে কোন মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:৩২:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
  • / 196

সরকার

তারেক রহমান-এর নেতৃত্বাধীন নতুন সরকারের উপদেষ্টাদের মধ্যে আটজনকে দপ্তর বণ্টন করা হয়েছে। মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগপ্রাপ্ত এসব উপদেষ্টার দায়িত্ব নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, এর আগে নিয়োগ পাওয়া ১০ উপদেষ্টার মধ্য থেকে আটজনকে নির্দিষ্ট দপ্তর দেওয়া হয়েছে।

মন্ত্রী পদমর্যাদায় থাকা উপদেষ্টাদের মধ্যে মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান এবং রুহুল কবীর রিজভী আহমেদকে প্রধানমন্ত্রীর ‘রাজনৈতিক উপদেষ্টা’ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া মো. ইসমাইল জবিউল্লাহকে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং রাশেদ আল মাহমুদ তিতুমীরকে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব অর্পণ করা হয়েছে।

প্রতিমন্ত্রী পদমর্যাদার উপদেষ্টাদের মধ্যে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।

মাহদী আমিনের অধীনে দেওয়া হয়েছে শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

অন্যদিকে রেহান আসিফ আসাদকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কার হাতে কোন মন্ত্রণালয়

সর্বশেষ আপডেট ০৭:৩২:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬