শিরোনাম
৫ এপ্রিল থেকে হামের জরুরি টিকাদান শুরু

নিউজ ডেস্ক
- সর্বশেষ আপডেট ০৪:৩৭:১১ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
- / 130
দেশে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় জরুরি পদক্ষেপ হিসেবে আগামী রোববার (৫ এপ্রিল) থেকে সারাদেশে টিকাদান কর্মসূচি শুরু হবে। মাঠে স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে।
আরও পড়তে পারেন
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বুধবার (১ এপ্রিল) সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, হামের ঝুঁকি বেশি থাকা উপজেলাগুলোতে আগামী দুই দিনের মধ্যে টিকা সরবরাহ নিশ্চিত করা হবে।
রোববার সকাল থেকেই জরুরি টিকাদান কার্যক্রম শুরু হবে। স্বাস্থ্য বিভাগ ঝুঁকিপূর্ণ শিশুদের দ্রুত টিকার আওতায় আনার জন্য মাঠে প্রস্তুতি নিচ্ছে এবং সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
মন্ত্রী জানান, ইউনিসেফ থেকে ১৯ লাখ টিকা পাওয়া গেছে। ৬ মাস থেকে ১০ বছরের শিশুদের এই টিকা দেওয়া হবে।
Tag :
#হাম #টিকাদান #স্বাস্থ্যসেবা #সরকারি_প্রতিবিধান #বাংলাদেশ #শিশু_স্বাস্থ্য #জরুরি_স্বাস্থ্য_পদক্ষেপ
এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।
- সর্বশেষ
- সর্বাধিক
সম্পাদক : মুজাহিদুল ইসলাম (রাজু হামিদ)
যোগাযোগের ঠিকানা : ৮ম তলা, ২০/২১ গার্ডেন রোড, কারওয়ান বাজার, ঢাকা -১২১৫
মোবাইল : 01716009965
যোগাযোগের ঠিকানা : ৮ম তলা, ২০/২১ গার্ডেন রোড, কারওয়ান বাজার, ঢাকা -১২১৫
মোবাইল : 01716009965

































