ঢাকা ০২:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১১:১৮:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • / 13

আগামী ৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনের দিন থেকেই সাধারণ দর্শনার্থীদের জন্য জাদুঘরটি উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (১৪ জুলাই) বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক আহ্বানের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান।

এর আগে ডা. শফিকুর রহমান জুলাই মাসের মধ্যেই জাদুঘরটি খুলে দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, কিছু কাজ বাকি থাকলেও সাধারণ মানুষের জন্য এটি উন্মুক্ত করা যেতে পারে। পরবর্তী সময়ে প্রয়োজনীয় সংস্কার ও অন্যান্য কাজ চালিয়ে নেওয়া সম্ভব।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রী উদ্বোধন করলে আমন্ত্রণ পেলে তারা অনুষ্ঠানে অংশ নেবেন।

এদিকে একই দিন সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানান, ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধনের সব প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সর্বশেষ আপডেট ১১:১৮:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬