ঢাকা ০৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

৪ লাখ টাকা পর্যন্ত আমানতে আবগারি শুল্ক নেই

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:০৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • / 11

আগামী ২০২৬-২৭ অর্থবছর থেকে ব্যাংক হিসাবে সর্বোচ্চ ৪ লাখ টাকা পর্যন্ত জমা থাকলে আবগারি শুল্ক দিতে হবে না। নতুন বাজেটে এ প্রস্তাব তুলে ধরেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

ব্যাংক হিসাবের সর্বোচ্চ স্থিতির ওপর প্রতি বছর আবগারি শুল্ক আদায় করে সরকার। বর্তমানে কোনো হিসাবের স্থিতি বছরের যেকোনো সময় ৩ লাখ টাকা ছাড়ালেই নির্ধারিত হারে এই শুল্ক প্রযোজ্য হয়। সাধারণত বছরের শেষে ব্যাংক হিসাব থেকে শুল্ক কেটে নেওয়া হয়।

তবে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এ সীমা বাড়িয়ে ৪ লাখ টাকা করা হয়েছে। ফলে ৪ লাখ টাকা পর্যন্ত আমানতের ক্ষেত্রে আর আবগারি শুল্ক দিতে হবে না।

বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের সময় এ ঘোষণা দেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন করা হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

৪ লাখ টাকা পর্যন্ত আমানতে আবগারি শুল্ক নেই

সর্বশেষ আপডেট ০৪:০৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬