৩ হাজার লিটার ডিজেল জব্দ, জরিমানা
- সর্বশেষ আপডেট ১২:২৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
- / 65
নোয়াখালীর হাতিয়ায় অভিযান চালিয়ে প্রায় ৩ হাজার লিটার অবৈধ জ্বালানি তেল (ডিজেল) জব্দ করেছে কোস্টগার্ড। জব্দকৃত তেলের বাজারমূল্য আনুমানিক ৩ লাখ টাকা।
বুধবার (৮ এপ্রিল) বিকেলে উপজেলার চর ঈশ্বরের বাংলা বাজার ঘাটসংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, কোনো বৈধ কাগজপত্র ছাড়াই অবৈধভাবে ডিজেল মজুদ করা হচ্ছে— এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে প্রায় ৩ লাখ টাকা মূল্যের ৩ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়েছে।
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাইল কোর্ট পরিচালনা করে বৈধ কাগজপত্র ছাড়া মজুদ ও বিক্রি করায় ২ জন ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে জব্দকৃত জ্বালানি তেল লাইসেন্সকৃত ব্যাবসা প্রতিষ্ঠানে বিক্রির নির্দেশনা দেন।
কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম বলেন, ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



































