ঢাকা ০৫:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

৩৭ হাজার লিটার সয়াবিন তেল জব্দ, জরিমানা

নিজস্ব প্রতিবদেক
  • সর্বশেষ আপডেট ০১:৩৫:১৩ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • / 171

মাদারীপুরের ডাসার উপজেলায় অবৈধভাবে মজুত করে রাখা ৩৭ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র‍্যাব।

রোববার (১৯ এপ্রিল) রাতে উপজেলার বালিগ্রাম ইউনিয়নের ধুয়াশার বাজার এলাকায় যৌথ অভিযান চালিয়ে এ তেল জব্দ করা হয়।

জানা যায়, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে অধিক মুনাফা অর্জনের উদ্দেশ্যে বিপুল পরিমাণ ভোজ্যতেল মজুত করে রাখা হয়েছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আইনশৃঙ্খলাবাহিনীকে সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করে। অভিযানে ধুয়াশার বাজারে মেসার্স সরদার ট্রেডার্সের নামে পরিচালিত একটি গোডাউন থেকে ৩৭ হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়।

জানা গেছে, মেসার্স সরদার ট্রেডার্স পরিচালনা করেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য বাচ্চু সরদার। অভিযানের সময় অবৈধভাবে তেল মজুত রাখার দায়ে প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাদারীপুর কার্যালয়ের সহকারী পরিচালক সুচন্দ মন্ডল জানান, ভোজ্যতেলের বাজার অস্থিতিশীল করতে এবং অতিরিক্ত মুনাফার আশায় এসব তেল অবৈধভাবে মজুত করা হয়েছিল। ভোক্তার স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

৩৭ হাজার লিটার সয়াবিন তেল জব্দ, জরিমানা

সর্বশেষ আপডেট ০১:৩৫:১৩ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬