ঢাকা ০৫:১১ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

২ লাখ চাঁদা দাবি, বহিষ্কার দুই বিএনপি নেতা

নিজস্ব প্রতিবেদক, গাইবান্ধার
  • সর্বশেষ আপডেট ০১:৩০:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • / 143

গাইবান্ধার সাঘাটায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন বিরোধী কার্যকলাপের সাথে জরিত থাকার দায়ে বিএনপি ও যুবদলের ২ নেতাকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃতরা হলেন- সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সম্রাট মিয়া ও যুবদলের সদস্য সচিব হাসান কবির।

সাঘাটা উপজেলা বিএনপির আহবায়ক মোহাম্মদ আলী ও সদস্য সচিব সেলিম আহমেদ তুলিপ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে সম্রাটকে এবং উপজেলা যুবদলের আহবায়ক আহমেদ কবির শাহীন ও সদস্য সচিব মামুন কাদির সুমন স্বাক্ষরিত আলাদা প্রেস বিজ্ঞপ্তিতে হাসান কবিরকে বহিষ্কার করা হয়েছে।

জানা গেছে, উপজেলার বোনারপাড়া ইউনিয়নের তেলিয়ান গ্রামে মোল্লা এগ্রোফার্ম নামে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানে চাঁদা দাবির অভিযোগে দায়ের করা একটি মামলায় তাদের উভয় সহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, ওই গ্রামের বিসিআইসির ডিলার শরিফুল ইসলাম মোল্লার মালিকানাধীন ‘মোল্লা এগ্রো ফার্ম’-এ মাছের প্রি-মিক্স খাদ্য উৎপাদন করা হয়। অভিযুক্ত সম্রাট মিয়া, হাসান কবির ও সৃজন আহমেদ সুজন কারখানায় গিয়ে কাগজ দেখার নাম করে ম্যানেজারের নিকট দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ভয়ভীতি প্রদর্শন ও হামলার হুমকি দেন। এসময় জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ ফোন করা হলে পুলিশ ঘটনাস্থলে আসে। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যান।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম জানান, ২ লাখ টাকার চাঁদার দাবির একটি লিখিত অভিযোগ পেয়ে বোনারপাড়া এলাকা থেকে তাদের তিনজনকে আটক করা হয়েছে। মামলাটি গাইবান্ধা গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্ত করছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

২ লাখ চাঁদা দাবি, বহিষ্কার দুই বিএনপি নেতা

সর্বশেষ আপডেট ০১:৩০:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬