ঢাকা ১১:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

২৭ বছর পর গ্রেপ্তার এরশাদ শিকদারের সহযোগী

নিজস্ব প্রতিবেদক, খুলনা
  • সর্বশেষ আপডেট ০৩:০২:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • / 127

২৭ বছর পর গ্রেপ্তার এরশাদ শিকদারের সহযোগী

খুলনার আলোচিত সন্ত্রাসী এরশাদ শিকদারের সহযোগী ও হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি জয়নাল সরদারকে ২৭ বছর পর গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। রোববার (২৭ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন এসআরবি-৮-এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) ওয়ালিদ হাসান মিঠু।

গ্রেপ্তার জয়নাল সরদার (৫৫) বরিশালের গৌরনদী থানার বংকুরা গ্রামের মৃত আহম্মদ আলী সরদারের ছেলে।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, ১৯৯৯ সালে খুলনার রূপসা থানায় জয়নালের বিরুদ্ধে একটি হত্যা মামলা হয়। মামলার বিচার শেষে আদালত হত্যার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

এ ছাড়া মরদেহ গুমের অপরাধে তাকে পৃথকভাবে আরও পাঁচ বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। সাজা ঘোষণার পর দীর্ঘদিন পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

এসআরবি-৮ জানায়, সাজা ঘোষণার পর জয়নাল দীর্ঘদিন আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে আত্মগোপনে ছিলেন। একপর্যায়ে পরিচয় পরিবর্তন করে ভারত ও কুয়েতে অবস্থান করেন তিনি। সম্প্রতি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেশে তার অবস্থানের বিষয়ে তথ্য পাওয়া যায়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত করে অভিযান চালানো হয়।

শনিবার রাতে সোনাডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে জয়নাল সরদারকে গ্রেপ্তার করা হয়। পরে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সোনাডাঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়।

এসআরবি-৮-এর সহকারী পুলিশ সুপার ওয়ালিদ হাসান মিঠু বলেন, এসআরবি-৮ ও এসআরবি-৬-এর একটি যৌথ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোনাডাঙ্গা মডেল থানা এলাকায় অভিযান চালায়। অভিযানে চাঞ্চল্যকর হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি জয়নাল সরদারকে গ্রেপ্তার করা হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

২৭ বছর পর গ্রেপ্তার এরশাদ শিকদারের সহযোগী

সর্বশেষ আপডেট ০৩:০২:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬