ঢাকা ০৮:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১০:০১:২৯ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
  • / 156

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, ২০২৪-২৫ অর্থবছরে দেশের মাথাপিছু আয় দাঁড়িয়েছে ২,৭৬৯ মার্কিন ডলার। সরকারের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা।

এ লক্ষ্য পূরণের জন্য বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক গণতন্ত্রায়ন, ক্রিয়েটিভ ও স্পোর্টস অর্থনীতিকে গুরুত্ব দিয়ে সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

মাথাপিছু আয় বৃদ্ধির জন্য সরকার একক খাত নয়, বরং বহুমাত্রিক কৌশল গ্রহণ করেছে। কর্মসংস্থান, বিনিয়োগ, উৎপাদন, রপ্তানি, প্রবাস আয়, দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতাকে একসঙ্গে গুরুত্ব দেওয়া হচ্ছে।

নতুন কর্মসংস্থান ও বেকারত্ব হ্রাসে উৎপাদন, নির্মাণ, সেবা, তথ্যপ্রযুক্তি, কৃষি-প্রক্রিয়াজাতকরণ এবং ক্ষুদ্র উদ্যোক্তা খাতে সুযোগ বাড়ানো হচ্ছে। এতে পারিবারিক আয় ও মাথাপিছু আয় ধীরে ধীরে বৃদ্ধি পাবে।

বেসরকারি বিনিয়োগ ও শিল্পায়ন বাড়াতে ব্যবসা শুরু ও সম্প্রসারণ সহজ করা, বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি এবং উৎপাদনমুখী খাতে অর্থপ্রবাহ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সহায়তা, নারী ও যুব উদ্যোক্তাদের উৎসাহ এবং বাজারে প্রবেশাধিকার বৃদ্ধিও এ লক্ষ্যে অন্তর্ভুক্ত।

রপ্তানি সম্প্রসারণ, প্রবাস আয়ের বৃদ্ধি এবং কৃষি ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে প্রণোদনা, অবকাঠামো উন্নয়ন এবং ক্ষুদ্র ব্যবসা সম্প্রসারণের কাজ চলছে। ২০২৫-২৬ অর্থবছর থেকে এই উদ্যোগ বাস্তবায়ন শুরু হয়েছে, বাকি পদক্ষেপ স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদে পর্যায়ক্রমে নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি: অর্থমন্ত্রী

সর্বশেষ আপডেট ১০:০১:২৯ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬