ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

১৭ বছর পর জুনিয়র বৃত্তির ফল, উত্তীর্ণ ৪৬,২০০

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৫:০২:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / 327

দীর্ঘ ১৭ বছর পর অনুষ্ঠিত জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবারের ফলাফলে দুই ক্যাটাগরিতে মোট ৪৬ হাজার ২০০ শিক্ষার্থী বৃত্তির জন্য নির্বাচিত হয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ১৪ হাজার ৭০০ জন এবং সাধারণ ক্যাটাগরিতে ৩১ হাজার ৫০০ জন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হয়। শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ফল প্রকাশ করেন। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ উপস্থিত ছিলেন।

এ বছর দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে মোট ৩ লাখ ১৫ হাজার ১৬০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্য থেকে মেধা তালিকার ভিত্তিতে ৪৬ হাজার ২০০ জনকে বৃত্তির জন্য নির্বাচন করা হয়েছে।

বোর্ডভিত্তিক হিসাবে ঢাকা বোর্ডে ট্যালেন্টপুলে ৩ হাজার ৬৩৫ জন এবং সাধারণ বৃত্তিতে ৭ হাজার ৭৯০ জন নির্বাচিত হয়েছে। ময়মনসিংহ বোর্ডে ট্যালেন্টপুলে ৯৬৭ জন ও সাধারণে ২ হাজার ৭৩ জন, রাজশাহী বোর্ডে ট্যালেন্টপুলে ১ হাজার ৯২৬ জন ও সাধারণে ৪ হাজার ১২৮ জন, কুমিল্লা বোর্ডে ট্যালেন্টপুলে ১ হাজার ৬৭৭ জন ও সাধারণে ৩ হাজার ৫৯৩ জন নির্বাচিত হয়েছে।

সিলেট বোর্ডে ট্যালেন্টপুলে ৯৪৮ জন এবং সাধারণে ২ হাজার ৩০ জন, বরিশাল বোর্ডে ট্যালেন্টপুলে ৮৭৩ জন ও সাধারণে ১ হাজার ৮৭১ জন বৃত্তি পেয়েছে।

যশোর বোর্ডে ট্যালেন্টপুলে ১ হাজার ৬৬২ জন ও সাধারণে ৩ হাজার ৫৬১ জন, চট্টগ্রাম বোর্ডে ট্যালেন্টপুলে ১ হাজার ২১০ জন ও সাধারণে ২ হাজার ৫৯৩ জন এবং দিনাজপুর বোর্ডে ট্যালেন্টপুলে ১ হাজার ৮০২ জন ও সাধারণে ৩ হাজার ৮৬১ জন নির্বাচিত হয়েছে।

শিক্ষার্থীরা অনলাইনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে গিয়ে ‘Scholarship Result’ অপশনে রোল নম্বর ও ২০২৬ সাল উল্লেখ করে ফল জানতে পারবে।

এছাড়া মোবাইল ফোনের মেসেজ অপশনে বোর্ডের নাম, রোল নম্বর ও সাল লিখে ১৬২২২ নম্বরে পাঠালেও ফিরতি বার্তায় ফল জানা যাবে।

ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা মাসে ৪৫০ টাকা এবং সাধারণ বৃত্তিপ্রাপ্তরা মাসিক ৩০০ টাকা করে পাবে। নবম ও দশম শ্রেণি পর্যন্ত দুই বছর এই বৃত্তির অর্থ প্রদান করা হবে। পাশাপাশি বছরে এককালীন অনুদানও দেওয়া হবে।

গত বছরের ২৮ থেকে ৩০ ডিসেম্বর এবং চলতি বছরের ৬ জানুয়ারি দেশের ৬১১টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

১৭ বছর পর জুনিয়র বৃত্তির ফল, উত্তীর্ণ ৪৬,২০০

সর্বশেষ আপডেট ০৫:০২:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬