ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

১৭ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:৫৯:১৪ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
  • / 79

জনস্বার্থের কথা উল্লেখ করে বিসিএস পুলিশ ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার; স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

রোববার (৩ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে সই করেন সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার আওতায় তাদের অবসর দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অবসরপ্রাপ্ত কর্মকর্তারা নিয়ম অনুযায়ী সব ধরনের অবসরজনিত সুবিধা পাবেন এবং আদেশটি অবিলম্বে কার্যকর হবে। তবে আকস্মিকভাবে একসঙ্গে এতজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবসরে পাঠানো প্রশাসনিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

তালিকায় রয়েছেন পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিট ও পদে থাকা কর্মকর্তারা। এর মধ্যে আছেন এন্টি টেরোরিজম ইউনিটের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ, হাইওয়ে পুলিশের ডিআইজি ইমতিয়াজ আহমেদ, সিআইডির ডিআইজি হাবিবুর রহমান এবং পুলিশ অধিদপ্তরের ডিআইজি সালেহ মোহাম্মদ তানভীর।

এছাড়া এনএসআইয়ের পরিচালক হারুন-অর-রশীদ, পুলিশ স্টাফ কলেজের ডিআইজি এস এম আক্তারুজ্জামান, পিটিসি নোয়াখালী ও খুলনার কমান্ড্যান্টসহ একাধিক প্রশিক্ষণ ও ফিল্ড ইউনিটের শীর্ষ কর্মকর্তারাও তালিকায় রয়েছেন।

প্রজ্ঞাপনে আরও নাম রয়েছে ট্যুরিস্ট পুলিশ, নৌ-পুলিশ, হাইওয়ে পুলিশ ও রেলওয়ে পুলিশের একাধিক ডিআইজি এবং একজন অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার কর্মকর্তার।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

১৭ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

সর্বশেষ আপডেট ০৭:৫৯:১৪ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬