আগামী ১২ মার্চ বেলা ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে। নতুন স্পিকার নির্বাচন এবং সভাপতিমণ্ডলী গঠনকে ঘিরে অধিবেশনটি বিশেষ গুরুত্ব পাচ্ছে।
আরও পড়তে পারেন
সাধারণ নিয়ম অনুযায়ী আগের সংসদের স্পিকার প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন। তবে দ্বাদশ সংসদের স্পিকার পদত্যাগ ও অনুপস্থিত থাকায় এবং ডেপুটি স্পিকার কারাবন্দি হওয়ায় এবার একজন জ্যেষ্ঠ সদস্যকে দায়িত্ব দেওয়া হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পাঁচবারের সংসদ-সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন অধিবেশনে সভাপতিত্ব করতে পারেন।
অধিবেশনের শুরুতে সভাপতিমণ্ডলীর পাঁচ সদস্যের মনোনয়ন উত্থাপন করা হবে। এরপর শোক প্রস্তাব গ্রহণ এবং নতুন স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হবে। একই সঙ্গে বিদায়ী অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলোও সংসদে উপস্থাপন করা হবে।
সংসদের কার্যপ্রণালি বিধি অনুযায়ী রাষ্ট্রপতি মনোনীত জ্যেষ্ঠ সদস্য এ দায়িত্ব পালন করতে পারেন।
অতীতে এমন নজির রয়েছে। সে ধারাবাহিকতাতেই এবার ড. মোশাররফের নাম আলোচনায় এসেছে।





























