ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

হাসপাতালে বাড়ছে রোগী, হাম উপসর্গে ভর্তি ৫ শতাধিক

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
  • সর্বশেষ আপডেট ১২:৩৮:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • / 200

দিনদিন হাম উপসর্গ নিয়ে রোগীর সংখ্যা বেড়েই চলেছে চাঁপাইনবাবগঞ্জ। এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ৫১৯ জন রোগী জেলা হাসপাতালতে চিকিৎসা নিয়েছেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল থেকে এ তথ্য জানানো হয়েছে।

হাসপাতালের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ১৮ জন ছেলে ও ১৭ জন মেয়ে রয়েছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ ৯ এপ্রিল পর্যন্ত মোট ৫১৯ জন রোগী সন্দেহভাজন হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ মশিউর রহমান বলেন, সম্প্রতি হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আসা রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। রোগীর চাপ সামাল দিতে আমরা হাসপাতালের পুরাতন ভবনের তৃতীয় তলায় একটি পৃথক আইসোলেশন ওয়ার্ড চালু করেছি। এছাড়া হাসপাতালটিতে হামের টিকা দান কর্মসূচি চলমান রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

হাসপাতালে বাড়ছে রোগী, হাম উপসর্গে ভর্তি ৫ শতাধিক

সর্বশেষ আপডেট ১২:৩৮:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬