ঢাকা ০২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হালিশহরে গ্যাস লাইনে বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৯

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
  • সর্বশেষ আপডেট ১১:১৮:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / 267

চট্টগ্রাম নগরীর হালিশহরে একটি বাসায় রান্নাঘরে ‘জমে থাকা গ্যাস বিস্ফোরণে’ শিশুসহ ৯ জন দগ্ধ হয়েছেন; তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক বলছেন চিকিৎসক। হালিশহর এইচ ব্লকের হালিমা মঞ্জিল নামে একটি ভবনে সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ বলছে, ভোরে ছয়তলা ভবনের তৃতীয় তলায় রান্নাঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণ হয়। এতে ঘরে থাকা নারী, শিশুসহ বেশ কয়েকজন দগ্ধ হয়েছে। দগ্ধদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হাসপাতাল বার্ন ইউনিটের প্রধান চিকিৎসক রফিক উদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন, দগ্ধদের সকলেরই শ্বাসতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের সকলের অবস্থাই আশঙ্কাজনক।

আহতদের মধ্যে রানী ও পাখি নামে দুই নারী এবং সাখাওয়াত নামের এক পুরুষের শরীর শতভাগ পুড়ে গেছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

হালিশহরে গ্যাস লাইনে বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৯

সর্বশেষ আপডেট ১১:১৮:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬