ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

হাম পরিস্থিতি মহামারি নয়: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:১০:০৮ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • / 95

হামের বর্তমান পরিস্থিতিকে মহামারি বা জরুরি অবস্থা ঘোষণার মতো নয় বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সর্দার মো. সাখাওয়াত হোসেন। তিনি একইসঙ্গে টিকাদান কর্মসূচি ও জনস্বাস্থ্য সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জিন্দা পার্কে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব মন্তব্য করেন।

তিনি বলেন, বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা মহামারি পর্যায়ে পড়ে না। প্রথম দিকেই শিশু মৃত্যুর ঘটনা ঘটার পর সরকার আইসিইউ সুবিধা নিশ্চিত করেছে বলেও দাবি করেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী অতীত সরকারের ভূমিকা নিয়েও সমালোচনা করেন। তাঁর ভাষায়, পূর্ববর্তী সরকারের ব্যর্থতা ও আর্থিক অনিয়ম স্বাস্থ্যখাতকে দুর্বল করে দিয়েছে, যার প্রভাব এখনো দেখা যাচ্ছে।

শিশুদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি ব্রেস্টফিডিংয়ের অভ্যাস কমে যাওয়াকে উদ্বেগজনক হিসেবে উল্লেখ করেন। তাঁর মতে, কর্মব্যস্ততা ও সামাজিক প্রবণতার কারণে অনেক মা শিশুদের সঠিকভাবে বুকের দুধ খাওয়াচ্ছেন না, ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে।

এ সময় তিনি রূপগঞ্জে ১০০ শয্যার একটি হাসপাতাল নির্মাণের আশ্বাসও দেন। আগামী বাজেটে প্রকল্পটি বাস্তবায়নের চেষ্টা করা হবে বলে জানান তিনি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

হাম পরিস্থিতি মহামারি নয়: স্বাস্থ্যমন্ত্রী

সর্বশেষ আপডেট ০৪:১০:০৮ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬