হাম উপসর্গ নিয়ে ১৯ দিনে ৯৪ শিশুর মৃত্যু

- সর্বশেষ আপডেট ০৮:২৩:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
- / 123
দেশে হামের প্রাদুর্ভাব থামার লক্ষণ নেই। গত ১৯ দিনে উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যুর তথ্য উঠে এসেছে, আর হাসপাতালে ভর্তির সংখ্যাও দ্রুত বাড়ছে।
দেশে হামের সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে আরও ৯৪৭ শিশু। একই সময়ে মারা গেছে তিনজন। বর্তমানে চিকিৎসাধীনদের মধ্যে ৪২ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের হালনাগাদ তথ্যে এসব তথ্য জানানো হয়।
অধিদপ্তরের হিসাব বলছে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ৫ হাজার ৭৯২ শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে একদিনেই ভর্তি হয়েছে ৩ হাজার ৭৭৬ জন, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২ হাজার ৫২৭ জন।
নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯ শিশু। পাশাপাশি উপসর্গ নিয়ে আরও ৯৪ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।
এর আগে প্রকাশিত তথ্যে কিছু সংশোধন আনা হয়েছে। জেলা পর্যায় থেকে ভুল তথ্য আসায় নিশ্চিত মৃত্যুর তালিকা থেকে ৫টি মৃত্যু বাদ দেওয়া হয়েছে। বাদ পড়া জেলাগুলো হলো ব্রাহ্মণবাড়িয়া (৩), লক্ষ্মীপুর (১) ও চাঁদপুর (১)।
এদিকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে আরও একজন হামে আক্রান্ত রোগীর মৃত্যুর তথ্য যুক্ত হয়েছে সর্বশেষ প্রতিবেদনে।

































