ঢাকা ০৩:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

হামের বদলে জলাতঙ্ক টিকা: তদন্তের নির্দেশ হাইকোর্টের

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:২৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • / 251

টাঙ্গাইলে ৩৪ দিনের এক শিশুকে ভুলবশত হামের টিকার পরিবর্তে জলাতঙ্কের টিকা দেওয়ার ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে। ঘটনাটি নিয়ে তদন্ত কমিটি গঠন করে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ওই ঘটনায় বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুটিকে দুই ডোজ ‘র‍্যাবিক্স’ ভ্যাকসিন দেওয়া হয়, যা সাধারণত জলাতঙ্ক প্রতিরোধে ব্যবহৃত হয়। পরিবার দাবি করছে, হামের টিকার পরিবর্তে এই ভুল প্রয়োগ করা হয়েছে।

বৃহস্পতিবার বিচারপতি আহমেদ সোহেলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ বিষয়টি আমলে নিয়ে তিন সদস্যের তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন। একই সঙ্গে শিশুটির যথাযথ চিকিৎসা নিশ্চিত করার কথাও বলা হয়েছে।

আদালত ভুক্তভোগী পরিবারের জন্য কেন ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না—তা জানতে চেয়ে রুলও জারি করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, টিকা প্রয়োগ করেন উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ কাইয়ুম। তবে নিয়ম অনুযায়ী দায়িত্ব ছিল নুরুল ইসলাম নুরুর। অভিযোগ রয়েছে, তিনি দায়িত্ব না পালন করে অন্য একজনকে দিয়ে টিকা দেওয়া হয়, যা নির্দেশ দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফর রহমান আজাদ।

পরিবারের অভিযোগ, ভুল টিকার বিষয়টি নিয়ে প্রশ্ন তুললে স্বাস্থ্যকর্মীদের আচরণও ছিল রূঢ় ও অসহযোগিতামূলক।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

হামের বদলে জলাতঙ্ক টিকা: তদন্তের নির্দেশ হাইকোর্টের

সর্বশেষ আপডেট ০৭:২৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬