ঢাকা ০৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হামের প্রাদুর্ভাবে আরো ৫ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:১০:৪০ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • / 8

হামের প্রাদুর্ভাবে আরো ৫ শিশুর মৃত্যু

দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৮৩ জন শিশু, যার মধ্যে পরীক্ষায় ১২৪ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টার তথ্য তুলে ধরে স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, একই সময়ে হামের উপসর্গ নিয়ে ৮৬৫ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছে ৯৯৮ শিশু।

চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৭৫৮ শিশু। এছাড়া পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৬ জন। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে মৃত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৫৪।

অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা পৌঁছেছে ১ লাখ ৩২ হাজার ৯০৫ জনে। এর মধ্যে ১৬ হাজার ৬৫৫ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে।

এ সময়ের মধ্যে মোট ১ লাখ ১৫ হাজার ২৩৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ১১ হাজার ৫ জন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

হামের প্রাদুর্ভাবে আরো ৫ শিশুর মৃত্যু

সর্বশেষ আপডেট ০৭:১০:৪০ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬