ঢাকা ০২:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

হামের প্রকোপ, ৬ মাস বয়সেই টিকা দেওয়ার চিন্তা করছে সরকার

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১১:১৮:০৪ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
  • / 221

সারাদেশে হঠাৎ শিশুদের মাঝে হামের প্রকোপ দেখা দিয়েছে। চলতি মাসে এ রোগে ৮০ আক্রান্ত এবং অন্তত ১৪ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের হাতে পূর্ণাঙ্গ পরিসংখ্যান না থাকায় প্রকৃত সংখ্যা আরও বেশি হওয়ার আশঙ্কা রয়েছে।

সবচেয়ে আশঙ্কার খবর- চলতি মাসে হামে মারা যাওয়া ১৪ শিশুর মধ্যে ৩৫ শতাংশের বয়স ৯ মাসেরও কম। অথচ দেশের প্রচলিত পদ্ধতি অনুযায়ী, অত্যন্ত ছোঁয়াচে এ রোগ থেকে রক্ষার জন্য শিশুর ৯ মাস বয়সে তাকে প্রথম টিকা দেওয়া হয়। অর্থাৎ টিকা পাওয়ার আগেই শিশুরা হামে আক্রান্ত হচ্ছে এবং একের পর এক প্রাণহানি ঘটছে।

পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে নড়েচড়ে বসেছে সরকার। হামের টিকা দেওয়ার বয়সসীমা জরুরিভিত্তিতে কমানোর কথা চলছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, যেহেতু ৯ মাস বয়সের আগেই আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটছে, তাই হামের টিকাগ্রহণের বয়স কমিয়ে ৬ মাস করার চিন্তা করছে সরকার।

সরকারের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিই) উপপরিচালক শাহরিয়ার সাজ্জাদ বলেন, ৯ মাসের আগেই কেন শিশুর হাম হচ্ছে সেটি নিয়ে আলোচনা করতে সোমবার টেকনিক্যাল কমিটির সভা রয়েছে। সেখানে টিকাগ্রহণের বয়সসীমা ৬ মাস করা হতে পারে।

তবে বিশেষজ্ঞরা বলছেন, টিকা দিলেই হাম থেকে শতভাগ সুরক্ষা মিলবে না। হাম নিয়ে নতুন করে গবেষণার বিষয়ে জোর দিয়েছেন তারা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

হামের প্রকোপ, ৬ মাস বয়সেই টিকা দেওয়ার চিন্তা করছে সরকার

সর্বশেষ আপডেট ১১:১৮:০৪ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬