ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:৪২:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • / 48

দেশে হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে প্রাণহানি দাঁড়িয়েছে ৮২৫ জনে।

সোমবার স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত হাম পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত একদিনে হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সিলেট ও রংপুর বিভাগে মারা গেছে আরও দুই শিশু। এ নিয়ে ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত সারাদেশে হাম ও উপসর্গে মোট ৮২৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে ৭৩০ জন এবং হামে আক্রান্ত হয়ে ৯৫ জন মারা গেছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি আরও ৯৯২ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ১ লাখ ২৪ হাজার ৭৪৫ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। একই সময়ে শনাক্ত হয়েছে ১৫ হাজার ৫৫৫ জন হাম রোগী।

এ সময়ের মধ্যে হাম ও উপসর্গ নিয়ে সারাদেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৭ হাজার ৬৫৪ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৩ হাজার ৪৬৭ জন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

সর্বশেষ আপডেট ০৪:৪২:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬