ঢাকা ০৭:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হামাসের নিরস্ত্রীকরণে সমঝোতার ঘোষণা ট্রাম্পের

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৩:২৯:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • / 133

হামাস ও গাজার অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর ধাপে ধাপে নিরস্ত্রীকরণে একটি ‘ঐতিহাসিক’ সমঝোতা হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে হামাস জানিয়েছে, ইসরায়েল আনুষ্ঠানিকভাবে চুক্তি অনুমোদন না দেওয়া পর্যন্ত তারা এটি বাস্তবায়ন করবে না।

বৃহস্পতিবার (৩১ জুলাই) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, হামাস ও গাজার সব সশস্ত্র গোষ্ঠীর সম্পূর্ণ নিরস্ত্রীকরণে একটি ঐতিহাসিক সমঝোতা হয়েছে। তার ভাষ্য, এই প্রক্রিয়া ধাপে ধাপে বাস্তবায়িত হবে এবং এর মাধ্যমে গাজায় দীর্ঘস্থায়ী শান্তি ও নিরাপত্তার পথ তৈরি হবে।

ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী, নিরস্ত্রীকরণ সম্পন্ন হলে ইসরায়েলি সেনারা গাজা থেকে ধীরে ধীরে সরে যাবে। এরপর আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর (আইএসএফ) সহায়তায় নতুন একটি ফিলিস্তিনি পুলিশ বাহিনী নিরাপত্তার দায়িত্ব নেবে।

তবে আলোচনায় অংশ নেওয়া হামাস নেতা গাজি হামাদ রয়টার্সকে বলেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া এই চুক্তি কার্যকর করতে হলে প্রথমে ইসরায়েলের অনুমোদন প্রয়োজন। এরপরই চুক্তির প্রথম ধাপ বাস্তবায়ন শুরু হবে।

এদিকে মিসরের রাষ্ট্রীয় গণমাধ্যম আল-কাহেরা নিউজ জানিয়েছে, গাজা যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী যুক্তরাষ্ট্র, কাতার, তুরস্ক ও মিসরের প্রতিনিধিরা শিগগিরই কায়রোয় বৈঠকে বসবেন। সেখানে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ বাস্তবায়নের রূপরেখা নিয়ে আলোচনা হবে।

ট্রাম্পের ২০ দফা শান্তি পরিকল্পনায় হামাসের নিরস্ত্রীকরণ, ইসরায়েলি বাহিনীর ধাপে ধাপে প্রত্যাহার এবং গাজা পরিচালনায় ফিলিস্তিনি টেকনোক্র্যাটদের নিয়ে একটি অন্তর্বর্তী প্রশাসন গঠনের প্রস্তাব রয়েছে।

তবে হামাস জানিয়েছে, তারা প্রস্তাবের কয়েকটি ধারায় সংশোধনী দিয়েছে এবং এখন ইসরায়েলের প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে। অন্যদিকে ইসরায়েলের একটি রাজনৈতিক সূত্র জানিয়েছে, প্রস্তাবটি তাদের নিরাপত্তা-সংক্রান্ত মূল দাবিগুলো পুরোপুরি পূরণ করছে না।

এমন পরিস্থিতির মধ্যেও গাজায় সহিংসতা থামেনি। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার ইসরায়েলি হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন, যাদের মধ্যে দুই শিশু রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

হামাসের নিরস্ত্রীকরণে সমঝোতার ঘোষণা ট্রাম্পের

সর্বশেষ আপডেট ০৩:২৯:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬