ঢাকা ০৮:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

হামলার পর তেহরানে “তেল বৃষ্টি”

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৮:৫৪:১০ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • / 145

তেহরানের তেল সংরক্ষণাগারে হামলার পর ধোঁয়া উড়ছে-রয়টার্স

ইসরায়েলের হামলায় তেহরানের তেল স্থাপনায় আগুন লাগার কয়েক ঘণ্টা পর রোববার সকালে শহরের আকাশ ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায়। সূর্য ওঠার পরও অনেক জায়গা অস্বাভাবিক অন্ধকার দেখাচ্ছিল বলে বাসিন্দারা জানিয়েছেন।

শহরের বিভিন্ন এলাকা থেকে পোড়া তেলের তীব্র গন্ধ পাওয়ার কথাও জানানো হয়েছে। অনেকের দাবি, কালো মেঘ থেকে বৃষ্টির সঙ্গে তেলের মতো আঠালো ফোঁটাও পড়তে দেখা গেছে।

পরিস্থিতির কারণে ইরানের পরিবেশ কর্তৃপক্ষ মানুষকে ঘরের ভেতরে থাকার পরামর্শ দিয়েছে। তাদের মতে, দূষিত বাতাসে শ্বাসকষ্টসহ নানা স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে।

ইরানি রেড ক্রিসেন্ট জানিয়েছে, তেলের ডিপোতে বিস্ফোরণের ফলে বাতাসে বিপুল পরিমাণ বিষাক্ত হাইড্রোকার্বন, সালফার ও নাইট্রোজেন অক্সাইড ছড়িয়ে পড়েছে। বৃষ্টিপাত হলে তা অত্যন্ত বিপজ্জনক ও তীব্র অম্লীয় হতে পারে, যা ত্বকে পোড়া ও ফুসফুসের মারাত্মক ক্ষতির ঝুঁকি তৈরি করতে পারে।

ফার্স সংবাদ সংস্থা জানিয়েছে, শনিবারের হামলায় তেহরান ও আলবোরজে চারটি তেল সংরক্ষণাগার ও একটি তেল স্থানান্তর কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই কেন্দ্রের চারজন ট্যাংকারচালক নিহত হয়েছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

হামলার পর তেহরানে “তেল বৃষ্টি”

সর্বশেষ আপডেট ০৮:৫৪:১০ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬