ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হামলার আশঙ্কায় ভারতীয়দের দ্রুত ইরান ছাড়ার আহ্বান

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৪:০৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / 148

ইরানে সম্ভাব্য মার্কিন হামলার আশঙ্কা ঘনিয়ে আসায় সেখানে অবস্থানরত ভারতীয় নাগরিকদের দ্রুত দেশ ছাড়ার পরামর্শ দিয়েছে ভারত সরকার।

তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস সর্বশেষ নির্দেশনায় জানিয়েছে, ইরানে থাকা সব ভারতীয়কে বাণিজ্যিক ফ্লাইটসহ যেকোনো উপলভ্য পরিবহন ব্যবস্থায় দ্রুত ইরান ত্যাগ করতে বলা হয়েছে।

এই সতর্কবার্তা ইরানে অবস্থানরত শিক্ষার্থী, ব্যবসায়ী, পর্যটকসহ সব ভারতীয় নাগরিক ও ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিদের জন্য প্রযোজ্য।

দূতাবাস ১৪ জানুয়ারি ২০২৬ তারিখে দেওয়া আগের পরামর্শ পুনর্ব্যক্ত করে জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।

বিক্ষোভ ও প্রতিবাদসমূহের এলাকা এড়িয়ে চলার পাশাপাশি স্থানীয় গণমাধ্যমে নজর রাখতে এবং যেকোনো জরুরি পরিস্থিতিতে দূতাবাসের সঙ্গে যোগাযোগ বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।

ইরানে অবস্থানরত ভারতীয়দের পাসপোর্ট, পরিচয়পত্র এবং ভ্রমণ ও অভিবাসনসংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্র সবসময় হাতের কাছে রাখারও পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজনে সহায়তার জন্য সরাসরি ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

হামলার আশঙ্কায় ভারতীয়দের দ্রুত ইরান ছাড়ার আহ্বান

সর্বশেষ আপডেট ০৪:০৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬