ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাইকোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০২:২৫:০৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • / 14

হাইকোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

হাইকোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে শাহবাগ থানার আওতাধীন এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার শেখ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুপুর ১টার কিছু পর হাইকোর্টের প্রধান ফটকের সামনের সড়কে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটায়।

কে বা কারা এ ঘটনায় জড়িত, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে বলে জানান তিনি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

হাইকোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

সর্বশেষ আপডেট ০২:২৫:০৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬