ঢাকা ০৭:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজ প্রণালীতে পারাপারের অপেক্ষায় ৩২০০ জাহাজ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১১:১৮:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
  • / 23

হরমুজ প্রণালী ঘিরে নতুন করে তৈরি হওয়া অনিশ্চয়তায় বিপাকে পড়েছে আন্তর্জাতিক নৌপরিবহন ব্যবস্থা। নিরাপদ পারাপারের অনুমতির অপেক্ষায় বর্তমানে প্রায় ৩ হাজার ২০০ জাহাজ পারস্য উপসাগরীয় অঞ্চলে আটকে রয়েছে বলে জানিয়েছে ফক্স নিউজ।

ফক্স নিউজের বরাত দিয়ে জানা যায়, আটকে থাকা জাহাজগুলোর মধ্যে প্রায় ৮০০টি তেলবাহী ট্যাঙ্কার ও কার্গো জাহাজ রয়েছে। এ অবস্থায় প্রায় ২০ হাজার নাবিক কার্যত নির্দেশনার অপেক্ষায় দিন পার করছেন, ফলে সমুদ্রপথে চলাচলে বড় ধরনের অচলাবস্থা তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে।

উদ্ভূত পরিস্থিতির পেছনে রাজনৈতিক অগ্রগতির ইঙ্গিতও পাওয়া যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৭ এপ্রিল দুই সপ্তাহের জন্য যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পর সংকট নিরসনের সম্ভাবনা তৈরি হয় বলে হোয়াইট হাউজ সূত্রের বরাতে জানা গেছে। আলোচনায় ইরানের দেওয়া ১০ দফা প্রস্তাবকে ভিত্তি হিসেবে বিবেচনা করছে যুক্তরাষ্ট্র—এমন তথ্যও উঠে এসেছে।

সূত্র আরও জানায়, হরমুজ প্রণালী উন্মুক্ত রাখার বিষয়ে সমঝোতার প্রেক্ষিতে কিছু শর্তে পারস্পরিক অবস্থান নরম হতে পারে। এর মধ্যে প্রতিরক্ষামূলক হামলা সীমিত করার বিষয়টিও আলোচনায় রয়েছে বলে ইঙ্গিত পাওয়া গেছে।

এদিকে সংকট সমাধানে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তার আহ্বানে ১০ এপ্রিল দুই দেশের প্রতিনিধিদের বৈঠকে বসার কথা থাকলেও, নির্ভরযোগ্য সূত্র বলছে আলোচনা ইসলামাবাদে শনিবার থেকে শুরু হয়ে কয়েক দিন চলতে পারে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

হরমুজ প্রণালীতে পারাপারের অপেক্ষায় ৩২০০ জাহাজ

সর্বশেষ আপডেট ১১:১৮:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬