ঢাকা ১০:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজ প্রণালি ১০ দিন উন্মুক্ত থাকবে: ইরান

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৯:০৯:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
  • / 35

লেবাননে ঘোষিত ১০ দিনের যুদ্ধবিরতির সময় হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের বাণিজ্যিক জাহাজ চলাচল নির্বিঘ্ন থাকবে বলে জানিয়েছে ইরান।

যুদ্ধবিরতির সময়কালে হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত থাকবে বলে ঘোষণা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। শুক্রবার (১৭ এপ্রিল) নিজের এক্স অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, লেবাননে কার্যকর ১০ দিনের যুদ্ধবিরতির পুরো সময়জুড়ে এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে সব বাণিজ্যিক জাহাজ কোনো বাধা ছাড়াই চলাচল করতে পারবে। আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে পণ্যবাহী জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে সমন্বিত রুট নির্ধারণ করেছে ইরানের বন্দর ও সামুদ্রিক সংস্থা।

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর করা ইরানের অন্যতম দাবি ছিল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ১০ দিনের এই যুদ্ধবিরতি ঘোষণা করেন, যা বাংলাদেশ সময় শুক্রবার ভোর থেকে কার্যকর হয়েছে।

এর আগে ৮ এপ্রিল ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হলেও লেবাননকে নিয়ে মতবিরোধ ছিল। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান এ বিষয়ে ইতিবাচক অবস্থান জানালেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তা অস্বীকার করছিল। সাম্প্রতিক আলোচনার পর লেবাননেও যুদ্ধবিরতির ঘোষণা আসে এবং এর প্রেক্ষিতে হরমুজ প্রণালি উন্মুক্ত রাখার সিদ্ধান্ত জানায় ইরান।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

হরমুজ প্রণালি ১০ দিন উন্মুক্ত থাকবে: ইরান

সর্বশেষ আপডেট ০৯:০৯:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬